৬ বছর প্রেমের পরেও কেনও ভাঙল স্মৃতি–পলাশের বিয়ে? আসল কারণ জানালেন নন্দীশ সান্ধু

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৫ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতীয় নারী ক্রিকেট তারকা স্মৃতি মন্ধানা এবং সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে। কিন্তু নির্ধারিত বিয়ের একদিন আগেই সেই বিয়ে বাতিল হয়ে যায়, যা ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়। অভিনেতা নন্দিশ সান্ধু, যিনি বিয়েতে যোগ দিতে সাংলিতে গিয়েছিলেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ঘটনার কথা বলেন। পলাশের বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ নিয়ে মন্তব্য করতে চাননি তিনি। তাঁর কথায়, বিষয়টি নিয়ে এখন কিছু না বলাই ভালো এবং পলাশের নিজের বক্তব্য শোনার সুযোগ দেওয়া উচিত। নন্দিশ জানান, তিনি বিয়ের জন্য গিয়েছিলেন, কিন্তু পরে জানতে পারেন অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হয়েছে।

ঘনিষ্ঠমহলের সূত্রে জানা গিয়েছে, স্মৃতির বাবার অসুস্থতার কারণেই বিয়ে স্থগিত করা হয়েছে। জানা গিয়েছে, বিয়ের দিন স্মৃতি মন্ধানার বাবা শ্রীনিবাস মন্ধানাকে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। কয়েক ঘণ্টা পর খবর আসে, ভাইরাল জ্বর ও অ্যাসিডিটির সমস্যায় পলাশকেও হাসপাতালে নেওয়া হয়েছিল। ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিয়ে বাতিলের ঘোষণা দেন দুজনেই। পলাশ পরে এক সাক্ষাৎকারে জানান, এই সময় দুই পরিবারই খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে এবং তাঁরা ইতিবাচক থাকার চেষ্টা করছেন।

 এদিকে, স্মৃতির এক শৈশব বন্ধু দাবি করেন, বিয়ের দিন পলাশকে অন্য এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা হয়েছিল। যদিও এই অভিযোগের সত্যতা নিয়ে নিশ্চিত তথ্য নেই।বর্তমানে স্মৃতি মন্ধানা মহিলা প্রিমিয়ার লিগ ২০২৬-এ রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে খেলছেন এবং আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে নামার কথা রয়েছে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ