নির্বাচনে হারের পর প্রথম ভাষণে হোয়াইট হাউসের বলরুমের গল্প শোনালেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক:   মধ্যবর্তী নির্বাচনে (Midterm Elections 2026) বড়সড় ধাক্কা খেয়েছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা। এমন পরিস্থিতিতে নির্বাচনের ফল প্রকাশের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু রাজনৈতিক বিপর্যয় নিয়ে বিস্তারিত আলোচনা তো দূরের কথা, বরং তাঁর প্রথম বক্তৃতার সিংহভাগ জুড়েই থাকল হোয়াইট হাউসের নতুন বলরুম তৈরির পরিকল্পনা।  প্রায় ৪১ মিনিট ধরে এই নির্মাণকাজের খুঁটিনাটি নিয়ে কথা বললেন তিনি। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে চর্চা।

বুধবার হোয়াইট হাউসের নির্মীয়মাণ বলরুম চত্বরে সাংবাদিকদের সামনে হাজির হন ট্রাম্প। সেখানে নির্মাণকাজের শেষ স্টিলের বিম বসানোর অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে শ্রমিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি বলরুমের নকশা, ছাদের উচ্চতা, মেঝে এবং স্তম্ভ তৈরির পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। যেন ভোটে বিপর্যয় তা নিয়ে মুখ না খুলে উল্টে তিনি  জানান, বলরুমের স্তম্ভগুলি তৈরি হবে বিশেষ ধরনের চুনাপাথর দিয়ে। আগামী সপ্তাহেই সেগুলি বসানোর কাজ শুরু হতে পারে। পাশাপাশি মেঝের সাজসজ্জায় ব্যবহার করা হবে ইতালীয় মার্বেল। ঘরের ভিতরে থাকবে বিশালাকার ঝাড়বাতি। বলরুমের নীচে প্রায় পাঁচ তলা গভীরে তৈরি হচ্ছে অত্যাধুনিক বাঙ্কার। ট্রাম্পের দাবি, এটি হবে ওয়াশিংটনের অন্যতম নিরাপদ জায়গা। সামরিক বাহিনীর পরামর্শ মেনেই এই বাঙ্কার তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। নির্মাণকাজ নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত ছিলেন ট্রাম্প। তাঁর দাবি, নির্ধারিত সময়ের আগেই এবং বাজেটের মধ্যেই এগোচ্ছে গোটা প্রকল্প। নির্মাণকর্মীদের প্রশংসা করে তিনি বলেন, এই প্রকল্প তাঁদের প্রচেষ্টাতেই বাস্তবায়িত হচ্ছে। বলরুমের পাশাপাশি হোয়াইট হাউসের নতুন হেলিপ্যাড এবং ওয়াশিংটনের অন্যান্য সৌন্দর্যায়ন প্রকল্প নিয়েও কথা বলেন তিনি।

তবে প্রায় ৪১ মিনিট বলরুম নিয়ে কথা বলার পর সাংবাদিকদের কড়া প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের প্রসঙ্গ তুলে এক সাংবাদিক জানতে চান, ইরানের সঙ্গে যুদ্ধের কারণেই কি নির্বাচনে রিপাবলিকানদের এই বিপর্যয়? উত্তরে ট্রাম্প স্বীকার করেন, বিষয়টি অনেকাংশেই সত্যি। তবে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে তাঁর কোনও অনুশোচনা নেই বলেও স্পষ্ট করে দেন তিনি। তাঁর যুক্তি, ইরানকে কোনওভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া যায় না। নতুন ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসের সঙ্গে সম্পর্ক কেমন হবে, সেই প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, ডেমোক্র্যাটরা বাধা সৃষ্টি না করলে তাঁদের সঙ্গে কাজ করতে তাঁর আপত্তি নেই। তবে প্রয়োজনে ভেটো দেওয়ার ক্ষমতা তাঁর হাতে রয়েছে বলেও মনে করিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট।

গীতার বাণী

আজকের রাশিফল: মা লক্ষ্মীর কৃপায় অর্থলাভ, কারা থাকবেন সাবধানে?

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

নির্বাচনে হারের পর প্রথম ভাষণে হোয়াইট হাউসের বলরুমের গল্প শোনালেন ট্রাম্প

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক