শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ সৌরভ-ডোনার

গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় এসেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একদিনের ঝটিকা সফর সেরে কলকাতায় উড়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করলেন প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ শুক্রবার সকালে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে সঙ্গে নিয়ে গণভবনে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেন মহারাজ। সূত্রের খবর, মেয়র কাপের শুভেচ্ছা দূত হওয়ার জন্য সৌরভকে ধন্যবাদ জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশে ফের ঘুরতে আসার জন্য আগাম আমন্ত্রণও জানিয়েছেন।

ঢাকা উত্তর পুর নিগমের মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় এসেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলাদেশের আতিথেয়তায় তিনি যে আপ্লুত তাও মুক্তকণ্ঠে জানিয়েছিলেন মহারাজ। মেয়র কাপের উদ্বোধন শেষে রাতে দীর্ঘদিনের বন্ধু ইফতিখার রহমান মিঠুর গুলশানের বাসায় যান সৌরভ ও তাঁর স্ত্রী ডোনা। সেখানে প্রিন্স অফ ক্যালকাটার সম্মানে বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন মিঠু। উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, আতাহার আলীসহ দেশের অধিকাংশ প্রাক্তন ক্রিকেটার।

আজ শুক্রবার দুপুরে ঢাকা ছাড়ার আগে গুলশানের ‘ফ্যাট এমপেরোর’ রেস্তোরাঁয় মধ্যাহ্ন ভোজ সারেন সৌরভ। উপস্থিত ছিলেন স্ত্রী ডোনা, বন্ধু ইফতিখার রহমান মিঠু, বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। মধ্যাহ্ন ভোজ সেরে সরাসরি বিমানবন্দরে যান। বিকেলের বিমানে ফিরে যান কলকাতায়।

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিলেন অরূপ, বন্ধ মোবাইল, হন্যে হয়ে খুঁজেছে পুলিশ

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২, আহত ২০০

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা