আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বুট তুলে রাখলেন বিশ্বকাপজয়ী স্পেনের তারকা ফুটবলার

নিজস্ব প্রতিনিধি: ২০ বছরের বর্ণাঢ্য কেরিয়ারে ইতি টেনে বুট তুলে রাখার কথা ঘোষণা করলেন স্পেনের তারকা ফুটবলার সেসে ফ্যাব্রেগাস। রবিবার রাতে ইনস্টাগ্রামে এক পোস্টে ফুটবলার হিসেবে অবসর নেওয়ার ঘোষণা করেছেন ৩৬ বছর বয়সী স্প্যানিস তারকা ফুটবলার। তবের বুট পায়ে মাঠে না নামলেও ফুটবলকে বিদায় জানাচ্ছেন না। বরং ভবিষ্যতের তারকা ফুটবলারদের গাইড করতে কোচিং জীবন শুরু করতে চলেছেন ফ্যাব্রেগাস।

মাত্র ১৬ বছর বয়সে ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব আর্সেনালে যোগ দিয়েছিলেন স্পেনের তারকা ফুটবলার। টানা আট বছর কাটিয়ে ২০১১ সালে যোগ দেন বার্সেলোনায়। পরে চেলসিতে যান। তার পরে ২০১৯ সালে যোগ দেন এএস মোনাকোতে। গত বছরই মোনাকো ছেড়ে যোগ দিয়েছিলেন কোমায়। ক্লাব ফুটবলে আর্সেনাল, বার্সেলোনার হয়ে এফএ কাপ, চ্যাম্পিয়ান্স লিগ সহ একাধিক ট্রফি জিতেছেন। ক্লাব ফুটবলের পাশাপাশি দেশের জার্সি গায়ে দু’দুবার ইউরো কাপ ও বিশ্বকাপ জিতেছেন ফ্যাব্রোগাস। ২০১০ সালে বিশ্বকাপ ফাইনালে তাঁর বাড়ানো নিখুঁত পাস নেদারল্যান্ডসের জালে গলিয়ে স্পেনকে বিশ্বসেরা করেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তো। দেশের হয়ে হোক কিংবা ক্লাবের হয়ে-মাঠে রাজার মতোই বিচরণ করতেন ফ্যাব্রেগাস।

দীর্ঘ ২০ বছরের বর্ণাঢ্য কেরিয়ারের ইতি টানার সিদ্ধান্ত যে সহজ ছিল না তা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন স্প্যানিশ তারকা ফুটবলার। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমার জন্য এটা খুবই যন্ত্রণাদায়ক যে, শেষ পর্যন্ত বুট জোড়া তুলে রাখতে হচ্ছে। বিদায় বেলায় আজ অনেক স্মৃতিই ভেসে উঠছে। বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা, ইউরো জেতা, চ্যাম্পিয়ান্স লিগ থেকে একাধিক ট্রফি জেতার ক্ষণগুলি মনে পড়ে যাচ্ছে। ফেলে আসা যাত্রাপথ আমি কখনই ভুলব না।’

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ