US ওপেনে বড় অঘটন, দ্বিতীয় রাউন্ডেই বোটিকের কাছে হেরে বিদায় আলকারাজের

যিনি US ওপেনে অবাছাই ছিলেন এবং বিশ্বে টেনিস তারকা হিসেবে তাঁর ৭৪ নম্বরে নাম আছে। তাঁর কাছেই হেরে গেলেন প্যারিস অলিম্পিক্সে রুপোর পদক বিজয়ী আলকারাজ। বিষয়টি খুবই হতাশাজনক।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সকালে টেনিস ক্রীড়ামহলের জন্যে খারাপ খবর। US ওপেনের দ্বিতীয় রাউন্ডেই হেরে গেলেন তৃতীয় বাছাই স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারাজ। নেদারল্যান্ডসের বোটিক ভ্যান ডি জ্যান্ডসচাল্পের বিরুদ্ধে হেরে গেলেন তিনি। যিনি US ওপেনে অবাছাই ছিলেন এবং বিশ্বে টেনিস তারকা হিসেবে তাঁর ৭৪ নম্বরে নাম আছে। তাঁর কাছেই হেরে গেলেন প্যারিস অলিম্পিক্সে রুপোর পদক বিজয়ী আলকারাজ। বিষয়টি খুবই হতাশাজনক। ম্যাচের শেষে ফল দাঁড়িয়েছিল ৬-১, ৭-৫, ৬-৪।

এ বছর ফরাসি ওপেন এবং উইম্বলডন জিতে US ওপেনে খেলতে নেমেছিলেন তিনি। জিতলে একই বছরে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয় পেতেন তিনি। কিন্তু US ওপেনে ৱ দ্বিতীয় রাউন্ডেই সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল স্প্যানিশ টেনিস তারকার। আর্থার অ্যাশ স্টেডিয়ামে পুরুষদের সিঙ্গলসে আলকারাজকে হারিয়ে বোটিক গর্ করে বলেছেন, তিনি শব্দ হারিয়ে ফেলেছেন, অসাধারণ সাফল্য পেয়ে। এটি একটি অসাধারণ রাত ছিল। এই স্টেডিয়ামে প্রথমবার রাতে খেলতে নেমেই সাফল্য পেয়েছেন তিনি। গত ম্যাচে ডেনিস শাপোভালভকে হারিয়ে তিনি প্রচুর আত্মবিশ্বাস পেয়েছিলেন।

তাই প্রথম পয়েন্ট থেকেই আমি লড়ে যাচ্ছেন। আগে থেকেই বুঝতে পেরেছিলেন এই ম্যাচ তিনিই জিতবেন। ২০২১ সালেও উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে হেরে গিয়েছিলেন আলকারাজ। এরপর এই প্রথম কোনও ম্যাচে হারলেন আলকারাজ। গোটা ম্যাচে মাত্র দু’টি এস মারেন তিনি। প্রথম সেটে ডাচ টেনিস খেলোয়াড়ের সামনে ব্যর্থতার পর দ্বিতীয় সেটে কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন আলকারাজ। কিন্তু শেষ রক্ষা হলোনা। ৩৫টি নেট পয়েন্টের মধ্যে ২৮টি পয়েন্ট পেয়ে ম্যাচটি জিতে নেন বোটিক।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২