শততম টেস্টের প্রথম ইনিংসে জ্বলে উঠতে ব্যর্থ স্টিভ স্মিথ

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার লিডস টেস্টে ব্যাট হাতে মাঠে নেমে নয়া কীর্তি স্থাপন করলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। শততম টেস্ট খেলোয়াড়ের তালিকায় নাম তুললেন। কিন্তু শততম টেস্টে প্রথম ইনিংসে তেমন দাগ কাটতে পারলেন না। দলের প্রয়োজনে পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে পারলেন না। ৩১ বলে ২২ রান করে ফিরলেন সাজঘরে।

চলতি অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে অর্থা‍ৎ এজবাস্টনে তেমন রান পাননি প্রাক্তন অজি অধিনায়ক। প্রথম ইনিংসে করেছিলেন ১৬ রান। আর দ্বিতীয় ইনিংসে ৬। অর্থা‍ৎ ২২ রান। তবে লর্ডস টেস্টে ব্যাট হাতে জ্বেলে উঠেছিলেন। প্রথম ইনিংসে ১১০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৩৪ রান। প্রথম দুই টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছিল ১৬৬ রান। বৃহস্পতিবার শততম টেস্ট স্মরণীয় করে রাখতে ফের জ্বলে উঠবেন স্মিথ এমন আশা করেছিলেন অস্ট্রেলিয়ার সমর্থকরা। কিন্তু নিরাশ করেছেন প্রাক্তন অজি অধিনায়ক। এদিন মাঠে নামার আগে ৯৯টি টেস্টে দেশের হয়ে ৯ হাজার ১১৩ রান করেছিলেন স্মিথ। তাঁর ব্যাট থেকে এসেছে ৩২টি শতরান। শততম টেস্টে মাঠে নামার জন্য মুখিয়ে থাকা প্যাট কামিন্সের দলের অন্যতম ব্যাটার আবেগরুদ্ধ কণ্ঠে বলেছিলেন, ‘১০০টি টেস্ট ম্যাচে সুযোগ পাওয়া সত্যিই অভূতপূর্ব। আমি ওই মুহুর্তের জন্য সত্যিই অপেক্ষা করে রয়েছি।’

অন্যদিকে প্রথম দুই টেস্ট জেতা অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের প্রথম দিনেই বিপর্যয়ের মুখোমুখি। মধ্যাহ্ন বিরতির আগে স্কোর বোর্ডে ৯১ রান উঠতে না উঠতেই চার ব্যাটার সাজঘরে ফিরে গিয়েছেন। ডেভিড ওয়ার্নার (৪), উসমান খাওয়াজা (১৩), মার্নুস লাবুশানে (২১), স্টিভ স্মিথ (২২)-কেউই বড় রান পাননি। তবে পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ট্র্যাভিস হেড ও মিচেল মার্শ। দু’জনে জুটি বেঁধে এখনও পর্যন্ত ৫৩ রান যোগ করেছেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা