ফুটবলার ছাড়ুন, ক্লাবগুলিকে অনুরোধ স্টিমাচের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবলার ছেড়ে দিন, এমনই বার্তা দিয়েছেন ভারতের ফুটবল দলের কোচ ইগার স্টিমাচ। সামনেই বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী ম্যাচ আছে। তার আগে দলকে শক্তিশালী করার জন্য প্রত্যেজটি ক্লাবকে এমনই বার্তা দিয়েছেন তিনি।

বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচের আগে গুরুত্বপূর্ণ হল এএফসি কাপ। তাই দলের ফুটবলারদের চাইছেন স্টিমাচ। কিন্তু আইএসএলের কারণে কোনও ক্লাবই তাঁদের ফুটবলারদের ছাড়তে নারাজ। ইতিমধ্যেই মুম্বই সিটি এএফসি ও ইস্টবেঙ্গল লিখিতভাবে জানিয়ে দিয়েছে যে, তাদের পক্ষে কোনওভাবেই ফুটবলারদের ছাড়া সম্ভব নয়। তাঁরা অপারগ। আর তারপরেই অনুরোধের সুর সুনীল ছেত্রীদের কোচের গলায়।

তিনি শনিবার এক টুইট বার্তায় লেখেন, ‘প্রত্যেকটি দলকে অনুরোধ করছি ফুটবলার দীর্ঘ সময়ের জন্য ছেড়ে দিন। আমরা এখন গুরত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। গত কয়েক বছর ধরে আমরা খুব পরিশ্রম করছি। তাই প্রত্যেকটি দলের কাছেই সহযোগিতা আশা করছি। আমাদের সামনে বড় প্রতিযোগিতা রয়েছে। তাই ভাল ফুটবলারদের আন্তর্জাতিক স্তরে নামাতে চাই। এশিয়া কাপ ও অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টে ভাল পারফর্ম করে সলকে দেখাতে চাই আমরাও পারি। তাই দীর্ঘ সময়ের প্রস্তুতির প্রয়োজন। প্রস্তুতি দীর্ঘমেয়াদি না হলে ফল ভাল হয় না। তাই আপনাদের কাছে অনুরোধ করছি একটু সহযোগিতা করুন’। কিন্তু স্টিমাচের ডাকে কতটা ক্লাবগুলি সাড়া দেবে, সেটাই দেখার।

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ