ক্রীড়া জগতে সফল হলেই মিলবে সিভিক ভলেন্টিয়ারের চাকরি

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রীড়া জগতের প্রতিভাবানদের জন্য বিশেষ সুযোগ করে করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে খেলাধূলায় সফল হলেই সিভিক ভলান্টিয়ার হিসাবে মিলবে কাজের সুযোগ। নবীন প্রজন্মকে খেলাধূলায় উৎসাহ দিতে এমনই কর্মসংস্থানমুখী সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী(CM)। যার সূত্র ধরে এবার সিভিক ভলান্টিয়ার হিসাবে নিযুক্ত হলেন আরও ৫৮ জন তরুণ ক্রীড়াবিদ।

এই নিয়ে এখনও পর্যন্ত সিভিক ভলান্টিয়ার(Civic Volenteer) পদে নিযুক্ত হয়েছেন ৪,৩২৪ জন কৃতী ক্রীড়াবিদ। নবীন ক্রীড়া প্রতিভাদের ভাল কেরিয়ার গড়ে দিতে, রোজগারের নিশ্চয়তা প্রদান করতেই এই পদক্ষেপ। মঙ্গলবার টুইট করে নিজেই এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নবীন প্রজন্মকে, বিশেষ করে দূর-দূরান্তের গ্রামের তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে রাজ্য সরকার আয়োজন করছে বিভিন্ন ক্রীড়ানুষ্ঠান। জঙ্গলমহল কাপ, হিমালয়-তরাই-ডুয়ার্স স্পোর্টস ফেস্টিভ্যাল, সুন্দরবন কাপ, সৈকত কাপ, কোচবিহার কাপ, খেত-নদী উৎসব, জলতরঙ্গ ক্রীড়া উৎসব, রাঙ্গামাটি ক্রীড়া উৎসবের আয়োজন করেছে রাজ্য সরকার।

সফল ক্রীড়াবিদদের রোজগার নিশ্চিত করতে কর্মসংস্থানের ব‌্যবস্থাও করেছেন। সেই কারণে ক্রীড়া উৎসবে সব জয়ী এবং রানার্স-আপদের সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্য সরকার। এর ফলে একদিকে যেমন তরুণ প্রজন্ম খেলাধূলোয় উৎসাহিত হবে, তেমন গ্রামীণ এলাকায় কর্মসংস্থানেরও সুযোগ বৃদ্ধি পাবে।

এই সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৬-১৭ থেকে এই ক্রীড়ানুষ্ঠানগুলিতে বিজয়ী এবং রানার্স-আপ ৪২৬৬-কে এবছর বিশেষ ক্যাটাগরিতে সিভিক ভলেন্টিয়ারে নিয়োগ করা হয়েছে।এখন রাজ্য সরকার জঙ্গলমহল কাপ, সৈকত কাপ এবং রাঙ্গামাটি ক্রীড়া উৎসবে আরও ৫৮ জন বিজয়ী এবং রানার্সআপ এই বিশেষ ক্যাটাগরিতে সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগে অনুমোদন দিয়েছে। সব মিলিয়ে মোট ৪৩২৪ জন বিজয়ী ও রানার্স আপকে স্পেশাল ক্যাটাগরিতে সিভিক ভলেন্টিয়ারে নিয়োগ করেছে রাজ্য। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি ক্রীড়া মহল।

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের