চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্বে সুনীল নারাইন

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: নাইট রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন প্রাক্তন ক্যারিবীয় ক্রিকেটার সুনীল নারাইন। তবে কলকাতা নাইট রাইডার্সের নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের অন্যতম ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের (এলএকেআর) অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন তিনি। দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন আর এক ক্যারিবিয়ান ফিল সিমন্স।

আগামী ১৩ জুলাই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে আইপিএলের ধাঁচে মেজর লিগ ক্রিকেট।  আর ওই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। দলের মালিকানা ভারতীয়দের হলেও অবশ্য কোনও ভারতীয় ক্রিকেটারকে খেলতে দেখা যাবে না। কারণ বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী কোনও ভারতীয় ক্রিকেটার বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন না। তবে এলএকেআরে সুনীল নারাইন-সহ কলকাতা নাইট রাইডার্সে খেলা বেশ কয়েকজন খেলোয়াড়কে  খেলতে দেখা যাবে। সেই তালিকায় রয়েছেন লকি ফার্গুসন, জেসন রয় এবং আন্দ্রে রাসেল। তাছাড়া অ্যাডাম জাম্পা, মার্টিন গাপটিল এবং রাইলি রুশোও রয়েছেন দলে।

এলএকেআরের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পরেই আবেগতাড়িত কণ্ঠে সুনীল বলেছেন, ‘যেখানেই খেলি না কেন, আমি নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করতে চাই, এটা সবসময় বলেছি। অধিনায়ক হিসেবে আমি চ্যালেঞ্জের জন্য অধীর হয়ে আছি। দলে অনেক অভিজ্ঞরা আছে।’ গ্র্যান্ড পেরেইরিরে স্টেডিয়ামে টেক্সাস সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়েই মেজর লিগ ক্রিকেট অভিযান শুরু করতে চলেছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।

Published by:

Share Link:

More Releted News:

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

২৫ কোটির গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

আইপিএলে ধুম মাচাবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক, শুভমনের দলে এন্ট্রি

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ