SUPER CUP-2023-সুপার কাপ খেলতে শহর ছাড়ল ইমামি ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী ৯ এপ্রিল সুপার কাপে ইমামি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ওড়িশা এফসি। বৃহস্পতিবার সকালে তাই শহর ছাড়লেন লাল-হলুদ ব্রিগেড। ইমামি ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচগুলি হল ১৩ এপ্রিল হায়দরাবাদের বিপক্ষে। এবং শেষ ম্যাচ তারা খেলবে ট্রাউ এফসি এবং আইজল এফসির মধ্যে বিজয়ী দলের সঙ্গে।

এই সুপার কাপের জন্য মোট ২৪ জনের দল নিয়ে যাওয়া হয়েছে। একনজের দেখে নেওয়া যাক ২৪ জনের তালিকা

গোল:  কমলজিৎ সিং, পবন কুমার এবং শুভম সেন।

ডিফেন্ডার :  মহম্মদ রাকিপ, সার্থক গোলুই, ইভান গঞ্জালেজ, প্রীতম কুমার সিং, জেরি, লালচুনগুনুঙ্গা, চারালেম্বস কিরিয়াকু, তুহিন দাস এবং অতুল উন্নিকৃষ্ণান

মিডফিল্ডার :  মোবাসির রহমান, সৌভিক চক্রবর্তী, সুমিত পাসি, অ্যালেক্স লিমা, নাওরেম মহেশ সিং, জর্ডন ও দোহার্তি, অমরজিৎ সিং, কিয়াম এবং হিমাংশু জ্যাংরা।

ফরোয়ার্ড:  ক্লিটন সিলভা, জ্যাক জার্ভিস, সামবোই হাউকিপ এবং ভিপি সুহের।

উল্লেখ্য, সুপার কাপে দল ভালো একটা পারফরম্যান্স করবে বলেই মনে করেছেন দলের কোচ স্টিফেন কন্সট্যান্টটাইন। তাঁর মতে, আইএসএল-এর পর অনেকটা দিন আমরা সময় পেয়েছি। অনুশীলনও বেশ ভালোই হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটা প্রস্তুতি ম্যাচও আমার দল খেলেছে। খেলোয়াড়রা প্রত্যেকেই মোটামুটি ফিট। এখন দেখা মাঠে তাঁরা কি রকম পারফরম্যান্স করেন। কেননা ইতিমধ্যেই ইমামি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ ঘোষণা করে দিয়েছেন আগামী মরশুমে দলের দায়িত্বে আসছেন সের্জিও লোবেরা। সুতরাং স্টিফেনের বিদায় নিশ্চিত। তাই বিদায়ের সন্নিকটে এসে সাহেব কোচের তত্ত্বাবধানে লাল-হলুদ ব্রিগেড কতটা ভালো ফল করতে পারবে তা নিয়ে দ্বিধায় রয়েছেন সকলেই।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা