আইসিসির তালিকায় টি ২০-তে শীর্ষ স্থানে বহাল সূর্যকুমার, ধাক্কা খেলেন রোহিত-বিরাট

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপের মাঝেই প্রকাশিত হল আইসিসির র‍্যাঙ্কিং। সেই তালিকায় টি ২০-তে সেরা ব্যাটসম্যানের জায়গা ধরে রাখল সূর্যকুমার যাদব। আইসিসির ক্রমতালিকায় অনেকটাই নীচে নেমে গেলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে অলরাউন্ডারের তালিকায় বড়সড় রদবদল হল। সেই তালিকায় বাংলাদেশের সাকিব আল হাসান, শ্রীলঙ্কার হাসারাঙ্গাকে পিছনে ফেলে প্রথম স্থানে উঠে এলেন অস্ট্রেলিয়ার খেলোয়াড় মার্কাস স্টয়োনিস।

টি ২০ বিশ্বকাপের মাঝেই আইসিসির সেরা ব্যাটসম্যান, সেরা বোলার ও সেরা অলরাউন্ডারের তালিকা প্রকাশিত হল। সেই তালিকায় টি ২০-তে সেরা ব্যাটসম্যানের জায়গা ধরে রাখলেন ভারতের সূর্যকুমার যাদব। ৮৩৭ পয়েন্ট পেয়ে প্রথম স্থানে রয়েছেন সূর্য। তবে সুপার এইটে নামার আগেই ধাক্কা খেলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। বিরাট কোহলি নেমে গিয়েছেন ৫০ নম্বরে ও রোহিত শর্মা নেমে গিয়েছেন ৫১ নম্বরে। একইসঙ্গে রিঙ্কু সিংও ৩৭ নম্বরে নেমে গিয়েছেন।

অন্যদিকে অলরাউন্ডারের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার তারকা মার্কাস স্টয়োনিস। স্টয়োনিস পেয়েছেন ২১৩ পয়েন্ট। এরপরে রয়েছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান ওয়ানিন্দু হাসারাঙ্গা। হাসারাঙ্গা পেয়েছেন ২২২ পয়েন্ট। এরপরে রয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যান সাকিব আল হাসান। সাকিবের প্রাপ্ত পয়েন্ট ২১৮। এদিকে বোলারদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান আদিল রশিদ। ভারতীয় স্পিনার অক্ষয় প্যাটেল নবম স্থানে রয়েছেন। এর আগে তিনি একাদশ স্থানে থাকলেও দুই স্থান উঠে এসেছেন।

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

ঐতিহাসিক, জাপানের সঙ্গে T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর