২০২৪ সালের বিশ্বকাপের খেলা কোন মাঠে হবে জানাল আইসিসি

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। কোন-কোন স্টেডিয়ামে ওই খেলা হবে তার চূড়ান্ত তালিকা প্রকাশ করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। শুক্রবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র মিলিয়ে মোট ১০টি স্টেডিয়ামে খেলা হবে। তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি ও ওয়েস্ট ইন্ডিজের সাতটি স্টেডিয়ামে খেলা হবে। প্রতিযোগিতা শুরু হবে ৪ জুন। ফাইনাল হবে ৩০ জুন। 

আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয়ের লড়াইয়ে নামবে ২০টি দল। এই প্রথম কোনও বিশ্বকাপের মূল পর্বে ২০টি দল অংশ নিচ্ছে। ক্রিকেটের প্রসার ঘটাতেই মূল প্রতিযোগিতায় দলের সংখ্যা বাড়ানোর পথে হেঁটেছে আইসিসি। যদিও এতে প্রতিযোগিতার মান নিম্নমুখী হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও আইসিসি কর্তাদের দাবি, আগামী বছর বিশ্বকাপে ২০টি দল অংশ নেওয়ায় প্রতিযোগিতা অনেকটাই আকর্ষণীয় হয়ে উঠবে।

আইসিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের বিশ্বকাপের  আসর বসবে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিনা অ্যান্ড বারবুডা, বারবাডোস, ডমিনিকা, গায়ানা, সেন্ট লুসিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনেডাইনসে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে যে খেলাগুলি অনুষ্ঠিত হবে তা বসবে ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টি এবং নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে। নাসাউয়ের আইজেনহাওয়ার পার্কে ৩৪ হাজার আসন বিশিষ্ট স্টেডিয়াম গড়া হচ্ছে। গ্র্যান্ড প্রেইরি ও ব্রোয়ার্ড কাউন্টি স্টেডিয়াম দুটিতে আসন সংখ্যা বাড়ানোর পাশাপাশি বেশ কিছু সুবিধাও যুক্ত করা হচ্ছে।

প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের