আয়ারল্যান্ডকে উড়িয়ে জয় দিয়ে অভিযান শুরু রোহিতদের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম ম্যাচে দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে হারিয়ে জয় দিয়েই টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের আগুন ঝরানো বোলিংয়ের মুখে ১৬ ওভারে ৯৬ রানে গুটিয়ে গিয়েছিল আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১২.২ ওভারে দুই  উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ৫২ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। 

বুধবার নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই আর্শদীপ সিংহ-মোহাম্মদ সিরাজদের আগুন ঝরানো বোলিং সামাল দিতে হিমশিম খান আইরিশ ব্যাটাররা। তৃতীয় ওভারে আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিংকে (২) সাজঘরে ফেরান আর্শদীপ। সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি ক্রিকেট দুনিয়ায় দুধের শিশু হিসাবে পরিচিত আয়ারল্যান্ডের ব্যাটাররা। পর পর সাজঘরে ফিরতে থাকেন অ্যান্ড্রু বালবার্নি (৫), লরকান টাকার (১০) , হ্যারি টেকটর (৪), কার্টিজ ক্যামফার (১২)। জর্জ ডকরেল (৩), মার্ক আডিয়ার (৩) এবং ব্যারি ম্যাককার্থি (০) ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ফলে ৫০ রানেই আট উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে আইরিশরা। নবম উইকেটে জুটি বেঁধে জসুয়া লিটল আর গেরাথ ডেলানি খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন। দুজনে জুটি বেঁধে ২৭ রান যোগ করেন। লিটলকে (১৪) ফিরিয়ে জুটি ভাঙেন যশপ্রীত বুমরা। ১৬তম ওভারের শেষ বলে রান আউট হয়ে ডেলানি (২৬) সাজঘরে ফিরতেই ৯৬ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস।  ভারতের পক্ষে হার্দিক পাণ্ড্য ২৭ রানে তিন উইকেট নিয়েছেন। যশপ্রীত বুমরা ৬ রানে ২টি উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ৯৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে থাকেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তৃতীয় ওভারে মাত্র এক রান করেই সাজঘরে ফেরেন বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামাল দেন  রোহিত ও ঋষভ পন্থ।  ৩৭ বলে ৫২ রান করার পর কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক। চার নম্বরে ব্যাট করতে নেমে কোহলির মতো ব্যর্থ হন সূর্যকুমার যাদব। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন তিনি। যদিও ততক্ষণে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। ঋষভই শেষ পর্যন্ত দলকে জয় এনে দেন। তিনটি চার ও দুটি ছক্কার সাহায্যে ২৬ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন। আইরিশ বোলাররা কোনও প্রভাবই ফেলতে পারেননি। 

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১