সুপার এইটে আমেরিকা, স্বপ্ন ভঙ্গ বাবর আজমদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ফ্লোরিডা: আশঙ্কাই সত্যি হল। শুক্রবার রাতে বৃষ্টিতে ভেস্তে গেল মার্কিন যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ডের ম্যাচ। সেই সঙ্গে ভেসে গেল পাকিস্তানের সুপার এইটে ওঠার স্বপ্ন। লডারহিলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট পেয়ে সুপার এইটে জায়গা করে নিল মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে আগামী রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাবর আজমদের ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।  

চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার মধ্যে কানাডা ও পাকিস্তানকে হারিয়েছে। অন্য ম্যাচে হেরে গিয়েছে ভারতের কাছে। দুই ম্যাচ জেতার সুবাদে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে ছিলেন মোনাঙ্ক পটেলরা। অন্যদিকে পাকিস্তানও তিনটি ম্যাচ খেলেছে। তার মধ্যে শুধুমাত্র কানাডাকে হারাতে পেরেছেন বাবর আজমরা। ভারত ও আমেরিকার কাছে হেরে গিয়েছেন বাবর আজমরা। ফলে তাঁদের পয়েন্ট মাত্র দুই। একমাত্র শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডের কাছে হেরে গেলেই বাবর আজমদের শেষ চারে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু বৃষ্টিতে এদিন ম্যাচ ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট পেয়ে যায় আমেরিকা। ফলে মোনাঙ্ক পটেলদের পয়েন্ট দাঁড়ায় পাঁচ। আর তাতেই পাকিস্তানের সুপার এইটে ওঠার স্বপ্ন ভেঙে খানখান হয়ে যায়।

এদিন ভারতীয় সময় রাত আটটায় ম্যাচ শুরুর কথা ছিল। কিন্তু আউটফিল্ড ভিজে থাকায় নির্ধারিত সময়ে টস করা যায়নি। খেলাও শুরু করা যায়নি। রাত নয়টা নাগাদ ফের মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। কিন্তু বৃষ্টি থামলেও খেলা শুরু করার মতো পরিস্থিতি না থাকায় ফের ম্যাচ শুরুর সময় পিছিয়ে দেওয়া হয়। আম্পায়াররা রাত দশটা নাগাদ ফের পিচ ও আউটফিল্ড পরিদর্শন করেন। কিন্তু মাঠের কন্ডিশন দেখে সন্তুষ্ট হননি। ম্যাচ শুরু করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন মাঠ কর্মীরা। কিন্তু তাঁদের যাবতীয় পরিশ্রম বিফলে গিয়েছে। রাত এগারোটা নাগাদ ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ এবং তিন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ, রড টাকার ও রিচার্ড কেটেলবরো শেষ বারের মতো মাঠ পরিদর্শন করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। আর সঙ্গে সঙ্গেও কপাল পোড়ে বাবর আজমদের।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১