পাপুয়া নিউ গিনিকে হারিয়ে ইতিহাস লিখল উগান্ডা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছে উগান্ডা। আর প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই ইতিহাস গড়লেন আফ্রিকান দেশটির খেলোয়াড়রা। প্রথমে ব্যাট করতে নেমে উগান্ডার বোলারদের আগুন ঝরানো বোলিংয়ে ১৯.১ ওভারে মাত্র ৭৭ রানেই গুটিয়ে গিয়েছিল দ্বিতীয়বার বিশ্বকাপ খেলা পাপুয়া নিউগিনি। জবাবে ১৮.২ ওভারে হাতে তিন উইকেট রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যান ব্রায়ান মাসাবারা।

ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে প্রথমে পাপুয়া নিউ গিনিকে ব্যাট করতে পাঠান উগান্ডার অধিনায়ক। ইনিংসের তৃতীয় বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন নিউ গিনির অধিনায়ক আসাদ ভালা। সেই ধাক্কা আর সামালতে পারেননি দলের বাকি ব্যাটাররা। মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্কের রান পেয়েছেন। সর্বাধিক রান করেছেন হিরি হিরি (১৫)। এছাড়া কিপলিন ডরিগা (১২) এবং লেগা সিয়াকা (১২) দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন। বাকি আট ব্যাটারকে এক অঙ্কের ঘরেই থমকে যেতে হয়েছে। উগান্ডার পক্ষে প্রথম ম্যাচেই বল হাতে ভেল্কি দেখিয়েছেন ৪৩ বছর বয়সী স্পিনার  ফ্র্যাঙ্ক এনসুবুগা। চার ওভার বল করে মাত্র চার রানে দুই উইকেট শিকার করেছেন তিনি। টি টোয়েন্টি বিশ্বকাপে এটৃআই সবচেয়ে কৃপণতম বোলিং। এতদিন এই রেকর্ড ছিল অনরিক নোখিয়ার। চলতি বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার ৭ রানে চার উইকেট নিয়েছিলেন। উগান্ডার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন আলপেশ রামজানি, কসমাস কিয়েউতা ও জুমা মিয়াজি।

মাত্র ৭৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে চরমে বিপাকে পড়ে উগান্ডাও। পাপুয়া নিউগিনির অ্যালেই নাও আর নরম্যান ভানুয়ার আগুন ঝরানো বোলিংয়ের মুখে প্রথম থেকেই নাকানিচোবানি খান রজার মুখাসা (০), সিমন সেসাজি (১), রবিনসন ওবুয়া (১)। ২৬ রানেই পাঁচ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে যায় উগান্ডা। একা কুম্ভ হয়ে লড়াই করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন রিয়াজাত আলী শাহ । ৫৬ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। জুমা মিয়াগি (১৩) ও কেনেথ ওয়াইসার (অপরাজিত ৭) সৌজন্যে প্রথম জয় হাসিল করে ইতিহাস গড়ে উগান্ডা।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১