ভারত-পাক ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে চার গুণ দামে, হোটেলে জায়গা নেই

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই উন্মাদনা থাকে চরমে। এই খেলা দেখার জন্য শুরু ভারত বা পাকিস্তানের দর্শকরা নয় মুখিয়ে থাকে গোটা বিশ্ব। ভারত-পাক ম্যাচ থেকেই সবচেয়ে বেশি আয় হয়। বিশ্বকাপ নিয়ে বহু জলঘলা হওয়ার পর অবশেষএ রবিবার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানের। এই ম্যাচটি ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। জানা গিয়েছে ইতিমধ্যেই শ্রীলঙ্কায় সমস্ত হোটেল বুক হয়ে গিয়েছে। এমনকি বিমান ভাড়া আকাশ ছয়া। এমনকি ম্যাচের বিশাল দর্শক সংখ্যাকে পুঁজি করে কোম্পানিগুলি বিজ্ঞাপন স্লটে প্রচুর অর্থ ব্যয় করছে।

সূত্রের খবর  এই হাই-ভোল্টেজ ম্যাচের জন্য ১০ সেকেন্ডের টিভি বিজ্ঞাপন স্লট সাধারণ ২০-২৫ লক্ষ টাকার (প্রায় ২০০,০০০ ডলার) তুলনায় ৩০-৪০ লক্ষ টাকা (প্রায় ২০-২৫ লক্ষ ডলার) পৌঁছেছে। শেষ মুহূর্তের বিজ্ঞাপন স্লের দাম ২০ থেকে ২৫ শতাংশ বেড়েছে এবং ম্যাচ চলাকালীন প্রতিটি সেকেন্ডের বিজ্ঞাপন স্লট বিক্রি হবে। সম্প্রচারক জিওস্টার পুরো টুর্নামেন্ট থেকে প্রায় ২০০০ কোটি টাকা (প্রায় ২০০ বিলিয়ন ডলার) বিজ্ঞাপন থেকে আয়ের আশা করছে। ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম JioHotstar- তেও বিজ্ঞাপনের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ১০ সেকেন্ডের বিজ্ঞাপন স্লট ১৫-২০ লক্ষ টাকায় পৌঁছেছে। অটোমোবাইল, FMCG, ফিনান্স, বীমা এবং রিয়েল এস্টেট কোম্পানিগুলি বিজ্ঞাপনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে। 

এই টি-টোয়েন্টি বিশ্বকাপে বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলির মধ্যে রয়েছে এমিরেটস, আমুল, ওপেনএআই, হুন্ডাই, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ব্রিটানিয়া এবং আরও অনেক বড় ব্র্যান্ড। মার্কেটিং বিশেষজ্ঞরা বলছেন যে ভারত-পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপনের হার সোনা ও রূপার দামের  সঙ্গে তুলনা করা হচ্ছে। 

আরও পড়ুন: রবিবার কলম্বোয় বৃষ্টিতে ভারত-পাক ম্যাচ ভেস্তে গেলে কাদের কপাল পুড়বে?

এখানেই শেষ নয় জানা গিয়েছে ভারত-পাক ম্যাচের জন্য কলম্বোর ৩৫ হাজার আসনের প্রেমাদাসা স্টেডিয়ামের  সমস্ত টিকিট বিক্রিও হয়ে গিয়েছে। বর্তমানএ   কালোবাজারে ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে চার গুণ বেশি দামে। সাধারণত ভারত-পাকিস্তান ম্যাচ হলে  ১০০ কোটির বেশি মানুষ দেখে। সেই রেকর্ড ভাঙতে পারে। অন্যদিকে শ্রীলঙ্কায় বিভিন্ন বুকিং সাইটে দেখা গেছে, সাধারণত এক রাতের হোটেলভাড়া ১০০ থেকে ১৫০ ডলার (প্রায় ২০ হাজার টাকা) হলেও এখন তা বেড়ে সর্বোচ্চ ৬৬০ ডলার (প্রায় এক লক্ষের কাছাকাছি) পর্যন্ত হয়েছে।  

প্রেমাদাসা স্টেডিয়ামে আগামীকাল ভারতীয় সময় সন্ধ্যা   সাতটায় শুরু হবে ভারত-পাকিস্তান ম্যাচ। ‘এ’ গ্রুপে দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে। আগামীকালের ম্যাচে জয়ী দল উঠবে সুপার এইটে। যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায় তাহলে দুটি দল এক পয়েন্ট করে পাবে ও দুজনের সুপার ৮-এ উঠবে। 

 

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

কৃষ্ণনগর আদালত পরিদর্শনে রাজ্যের আইনমন্ত্রী বিরাজ বিশ্বাস, কী বার্তা দিলেন তিনি?

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?