শনিতে শুরু টি-২০ বিশ্বকাপ, ভারতের সামনে নজির গড়ার সুযোগ, লড়াইতে আরও কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি : রাত পোহালেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার সূর্য কুমার যাদবের দল। এবারের খেলা একটু হলেও কঠিন। ঘরের মাঠে খেলা হওয়ার কারণে প্রত্যাশার চাপ অনেকটাই বেশি থাকবে। এখনো পর্যন্ত কোনো দেশ দুবার পর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার ভারতের সামনে সেই সুযোগ রয়েছে। ফলে আরও বেশি চাপ রয়েছে সূর্য কুমার যাদবের দলের ওপর।

১৯ মাস আগে ব্রিজটাউনে রোহিত শর্মার ভারতের জাতীয় পতাকা মাঠের মাঝে গেথে দেওয়ার ছবি আরও একবার দেখতে চায় দেশ। এবারের ভারতীয় দলে বদল এসেছে। এখানে নেই রোহিত শর্মা, নেই বিরাট কোহলিও। তাদের জায়গায় এসেছেন অভিষেক শর্মা, তিলক বর্মারা। এবারের বিশ্বকাপ অন্যবারের তুলনায় অনেকটাই আলাদা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সিদ্ধান্তে প্রতিযোগিতা থেকে বহিষ্কৃত হয়েছে বাংলাদেশ। সেখানে এসেছে স্কটল্যান্ড। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের ঘোষণা করেছে পাকিস্তান। ফলে এবারের বিশ্বকাপ অন্যবারের তুলনায় অনেকটাই আকর্ষণীয়।

জানা গিয়েছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হবে। ভারতের পাঁচটি এবং শ্রীলংকার তিনটি স্টেডিয়ামে মোট ৫৫ টি খেলা হবে। শনিবার ইডেনে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচনা। ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড এই খেলা খেলবে। এই দিনই পাকিস্তানের বিরুদ্ধে নেদারল্যান্ড এবং ভারতের বিরুদ্ধে আমেরিকা খেলতে নামবে।

এবার এই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আকর্ষণ রয়েছে ইটালিকে নিয়ে। ফুটবলে চারবার বিশ্বজয়ী ইটালি প্রথমবার খেলবে ক্রিকেট বিশ্বকাপ। ইতালির পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপে রয়েছে নেপাল নামিবিয়া ওমান নেদারল্যান্ড স্কটল্যান্ড আমেরিকা কানাডার মত ছোট ছোট দেশ। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এমনকি আফগানিস্তানকেও হেলাফেলা করা যায় না। পাশাপাশি লড়াইয়ের ময়দানে রয়েছে নিউজিল্যান্ড ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। গতবারের রানার্স ছিল দক্ষিণ আফ্রিকা। ২২ গজের দৌড়ে রয়েছে অস্ট্রেলিয়াও।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা