নেটে পাশাপাশি ব্যাট করলেও বাক্যালাপ বন্ধ সাকিব-তামিমের

দলের দুই সিনিয়র ক্রিকেটারের এমন লড়াই দেখে বিরক্ত কোচ চন্ডিকা হাথরুসিংহে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তাঁদের লড়াই নিয়ে শনিবারই মুখ খুলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। নিজেদের মধ্যে ঝগড়া মিটিয়ে নেওয়ার জন্য কড়া বার্তাও দিয়েছিলেন। কিন্তু বিসিবির প্রেসিডেন্টের কড়া বার্তার পরেও যে সতর্ক হননি টাইগার দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল সোমবার ফের তার প্রমাণ মিলল। মিরপুর স্টেডিয়ামে নেটে পাশাপাশি আধ ঘন্টার মতো ব্যাটিং করলেও কেউ কারও সঙ্গে একবারও কথা বললেন না। দলের দুই সিনিয়র ক্রিকেটারের এমন লড়াই দেখে বিরক্ত কোচ চন্ডিকা হাথরুসিংহে।

আগামী বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলতে মাঠে নামছে টাইগাররা। তাই এদিন সকালে দলের ক্রিকেটারদের নিয়ে অনুশীলনে নেমেছিলেন কোচ চন্ডিকা হাথরুসিংহে। আমেরিকা থেকে এদিন সকালেই ঢাকায় ফিরেছেন সাকিব। আর দেশে ফিরেই যোগ দিয়েছিলেন। মিরপুর ইনডোরের খোলা আকাশের নিচে ন্যাচারাল টার্ফে পাশাপাশি ব্যাটিং প্র্যাকটিশ করেন। এক আর দুই নম্বর পিচে প্র্যাকটিস করেছেন সাকিব আর তামিম।

দলের দুই সিনিয়র ক্রিকেটারের লড়াই যেভাবে তুঙ্গে পৌঁছেছে তাতে অশনিসঙ্কেত দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাঁর কড়া বার্তার পরেও দলের দুই সিনিয়র ক্রিকেটার নিজেদের ইগোর লড়াইয়ে ব্যস্ত থাকায় ক্ষুব্ধ বিসিবি প্রেসিডেন্ট নেট প্র্যাকটিশ শেষে পুরো দলের সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছেন।

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো