হারের ধাক্কায় তিরিশ সেকেন্ডে ভাঙলেন তিন ব়্যাকেট

অখুশি টেনিস ভক্তরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বেশ কয়েকবছর আগের কথা। আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে হেরে যাওয়ায় সেরেনা উইলিয়ামস কোর্টে ব়্যাকেট ছুঁড়ে ভেঙে ফেলেন। সেটা ২০১৮-য়ের ঘটনা। যুক্তরাষ্ট্র ওপেন ফাইনালে নাওমি ওসাকার কাছে পরাজয় স্বীকার করতে না পেরে সেরেনা কোর্টের মধ্যে ব়্যাকেট ছুঁড়ে মারেন। তার এই অভব্য আচরণের জন্য সেরানাকে জরিমানা ধার্য করা হয়েছিল। জরিমানার ১৭ হাজার মার্কিন ডলার। পরে আবার সেই ব়্যাকটে নিলামে তোলা হয়েছিল। এবার সেই ব়্যাকটে ছোঁড়ার পুনরাবৃত্তি ওপেন সুড দে ফ্রান্সে।

তিরিশ সেকেন্ডে তিনটি ব়্যাকেট ভেঙেছেন ২৫ বছরের আলেকজান্ডার বুবলিক। প্রতিপক্ষ ছিলেন গ্রেগরি ব্যারেরে। মূল পর্বে খেলার নিষ্পত্তি না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে পরাজিত হন বুবলিক।প্রথমে ভাঙেন হাতে থাকা ব়্যাকেট। সেটা ভাঙার পরে ব্যাগ থেকে আরও একটি ব়্যাকটে বের করে মাটিতে ফেলে  পরপর আছাড় মারতে শুরু করেন। সেই ব়্যাকেট ভাঙা শেষ হলে ব্যাগ থেকে আরও একটি ব়্যাকটে বের করে আবার মাটিতে আছাড়। মাঠে উপস্থিত দর্শকেরা বুবলিকের সেই রণমূর্তিতে ব়্যাকেট ভাঙার ছবি তোলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যা দেখে নেটিজেনরা বিস্মিত। তবে বাকিরা বিস্মিত হলেও ধারাভাষ্যকার কিন্তু বেশ রসিকতার সঙ্গে সেই অভূতূপূর্ব দৃশ্যের বর্ণনা দিয়ে যান। তাঁকে বলতে শোনা যায় – সব থেকে ভালো খবর হল, ওর কাছে একাধিক ব়্যাকেট রয়েছে। না থাকলে কী হত অবশ্য বলা মুশকিল।

এই আচরণ যে অ-খেলোয়াড়ি মনোভাবের ইঙ্গিত দেয়, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট