আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথম! পার্থে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচে বিশ্বরেকর্ড

নিজস্ব প্রতিনিধিঃ অ্যাশেজ সিরিজের প্রথম থেকেই নজর কাড়ছে অস্ট্রেলিয়া। শুরু হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার অ্যাশেজ টেস্ট ম্যাচ। আর প্রথম টেস্টেই নজির। তৈরি হল নতুন বিশ্বরেকর্ড। এমন রেকর্ড ১৪৮ বছরের ইতিহাসে প্রথমবার হল। আগের ২৬০৭ টি টেস্টে যা কখনও হয়নি, তাই হল পার্থের ২৬০৮ নম্বর টেস্টের ইতিহাসে। কিন্তু কী মিরাক্কেল হল? আসলে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে প্রথম তিনটি ইনিংসে কোনও রান হওয়ার আগেই একটি করে উইকেট পড়ে গিয়েছে। যার ফলে ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলি দু’ইনিংসেই শূন্য রানে আউট হয়ে যান। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়ে যান ওপেনার জেক ওয়েদারল্ডও। আর কোনও রান হওয়ার আগে উইকেট পড়ার ঘটনা টেস্টের ইতিহাসে বিরল ঘটনা। যা টেস্টের ১৪৮ বছরের ইতিহাসে প্রথম বার ঘটল। তৈরি হল নতুন নজির।

প্রথম বার এমন হয়েছিল ১৯৫০ সালে। যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের প্রথম এবং তৃতীয় ইনিংসে রান করার আগেই উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। অন্যদিকে ম্যাচের চতুর্থ ইনিংসে কোনও রান করার আগে উইকেট পড়েছিল ইংল্যান্ডেরও। দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল, ২০২৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টে। যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম এবং তৃতীয় ইনিংসে কোনও রান হওয়ার আগেই উইকেট হারিয়েছিল পাকিস্তান। অন্যদিকে ম্যাচের চতুর্থ ইনিংসে রান যাওয়ার আগে প্রথম উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া।

এছাড়া এ বছর মাত্র দুই দিনেই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার প্রথম অ্যাশেজ টেস্ট শেষ হয়েছে। প্রথম বার এমন হয়েছিল ১৯২১ সালের অ্যাশেজে। সে বার নটিংহ্যামে টেস্ট শেষ হয়ে গিয়েছিল দু’দিনেই। এছাড়া ক্রলি হলেন ইংল্যান্ডের প্রথম ব্যাটার, যিনি ২০০০ সালের পর অ্যাশেজ সিরিজের কোনও টেস্টের ম্যাচ শুরু হওয়ার আগে শূন্য রানে আউট হয়ে গিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ