আগামিকাল ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে আম্পায়ারের দায়িত্বে দুই বাংলাদেশি

বুকিদের কালো ঘোড়া হচ্ছে ব্লু ব্রিগেড। রোহিত শর্মাদের জয়ের পক্ষেই বাজি ধরছেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল এশিয়া কাপে (Asia Cup) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান (India-India)। ওই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। শুরু হয়েছে বেটিং (Betting)। বুকিদের কালো ঘোড়া হচ্ছে ব্লু ব্রিগেড। রোহিত শর্মাদের (Rohit Sharma) জয়ের পক্ষেই বাজি ধরছেন তাঁরা। কেননা, মহাযুদ্ধে পাকিস্তান দলে নেই শাহিন আফ্রিদি (Shahin Afridi)। ভারতের বিরুদ্ধে যার পারফরম্যান্স নজরকাড়া। বল হাতে একাই অনেক ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন।

আগামিকালের ম্যাচে ভারতের পক্ষে বেটিং দর হাফ মানি। ১ টাকা লাগালে মিলবে ৫০ পয়সা।  অর্থা‍ৎ ভারতের পক্ষে কেউ এক টাকা বাজি ধরলে রোহিতরা জিতলে তিনি পাবেন দেড় টাকা। আর পাকিস্তানের পক্ষে কেউ ৫৫ পয়সা লাগালে পাবেন এক টাকা ৫৫ পয়সা। যদিও ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, টি টোয়েন্টি ফরম্যাটে যে কোনও সময়েই ম্যাচের ভাগ্য বদলে যেতে পারে। আগাম কাউকে ফেভারিট ধরা মূর্খামি। তবে জুয়াড়িরা মনে করছেন, এশিয়া কাপে ভারতের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি।  

অন্যদিকে, দুই চিরশত্রু দেশের হাইভোল্টেজ ম্যাচে মাঠে আম্পায়ারের দায়িত্ব সামলাবেন দুই বাংলাদেশি। অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে মাসুদুর রহমান মুকুলকে (Masudur Rahaman Mukul)।  এখনও পর্যন্ত ৫৩টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন মুকুল। যার মধ্যে ৪১টি ম্যাচে অন ফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। মুকুল ছাড়াও চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলাবেন গাজী সোহেল (Gazi Sohel)।

 

 

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর