গাড়ি দুর্ঘটনায় আহত পাকিস্তান মহিলা দলের ২ খেলোয়াড়

Share:

নিজস্ব প্রতিনিধি : গাড়ি দুর্ঘটনায় আহত হলেন পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের দুই খেলোয়াড়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এই কথা জানানো হয়েছে। জানা গিয়েছে, ওই দুই খেলোয়াড়ের আঘাত তেমন গুরুতর নয়।

জানা গিয়েছে, যে দুই ক্রিকেটার আহত হয়েছেন তাঁরা হলেন পাকিস্তান ব্যাটসম্যান বিসমা মাহরুফ ও লেগ স্পিনার গুলাম ফাতিমা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদেরকে চিকিৎসক দলের পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী ১৮ এপ্রিল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ও টি ২০ সিরিজ খেলবে পাকিস্তানের মহিলা দল। তার আগে আহত দুই খেলোয়াড় পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্যাম্পে ছিলেন। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি ২০ ম্যাচ খেলবে পাকিস্তানের মহিলা দল।

গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আহত দুই খেলোয়াড় বিসমা ও গুলাম দুজনেই ছিলেন। বিসমা পাকিস্তানের হয়ে ১৩৩টি ওয়ানডে খেলেছেন। রান করেছেন ৩২৭৮। বিসমা ১৪৪টি টি ২০ ম্যাচ খেলেছেন। অন্যদিকে গুলাম অবশ্য বিসমার তুলনায় কম ম্যাচ খেলেছেন। পাকিস্তানের হয়ে গুলাম ১৫টি ওয়ানডে খেলেছেন। উইকেট পেয়েছেন ২৭টি। অন্যদিকে গুলাম টি ২০ ম্যাচ খেলেছেন ২৭টি।

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়