ছোটদের এশিয়া কাপে ইতিহাস পাকিস্তানি ব্যাটারের, জিততে ভারতের চাই ৩৪৮ রান

Share:

নিজস্ব প্রতিনধি:  আজ মেগা রবিবার (২১ ডিসেম্বর)। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে টস জিতে পাকিস্তানকে প্রথম ব্যাট করতে পাঠায় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ভারতকে  ৩৪৮  রানের লক্ষ্যমাত্রা দিয়েছে পাকিস্তান।  ৮ উইকেট হারিয়ে পাকিস্তান করেছে ৩৪৭  রান।  দুবাইয়ের ICC অ্যাকাডেমি গ্রাউন্ডে ফাইনাল ম্যাচ ঘিরেই চড়ছে পারদ। পাকিস্তানের গড়া রানের পাহাড় তাড়া করতে নেমে চাপ থাকবে আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশীদের।

পাকিস্তানের   সামির মিনহাস সেঞ্চুরি করেছেন। তিনি করেছেন ১৭২ রান। মাত্র ৭১ বলে সেঞ্চুরি করেন সামির । তিনি অবিশ্বাস্য ১৭২ রানের ইনিংস খেলে ইতিহাস সৃষ্টি করেছেন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর গড়ে তিনি রেকর্ড গড়েছেন। অন্যদিকে ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্বে দিচ্ছেন। বয়েসের নিরিখে দেখতে গেলে ছোট হলেও তাঁরা দুর্দান্ত খেলছেন। ভারত গ্রুপ এ-তে অপরাজিত থেকে প্রতিটি ম্যাচেই নিজেদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। সেমিফাইনালে শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়ে উঠেছে ফাইনালে। টুর্নামেন্টের শুরুতে, ভারত গ্রুপ পর্বে পাকিস্তানকে ৯০ রানে হারিয়ে একটি শক্তিশালী বার্তা দিয়েছে। সেই সঙ্গেই এবার ভারতীয় অনূর্ধ্ব-১৯ টিমের নজর থাকবে দাদা সূর্যকুমাদের মতই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারাতে।

পাকিস্তানের আহমেদ হুসেনও   ৫৬ রান করেন। ফিল্ডিংয়ে ভারত খুব খারাপ ফর্মে  ছিল। মিস করেছে  তিনটি ক্যাচ ।  তবে, দেরি হলেও শেষের দিকে বৈভবরা ২৪ বলে পাঁচ উইকেট নেয়। দীপেশ দেবেন্দ্রন তিনটি উইকেট নিয়েছেন।  খিলান প্যাটেল এবং হেনিল প্যাটেল দুটি করে উইকেট নেন। ভারত রেকর্ড নবম বারের জন্য অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মুকুট জয়ের লক্ষ্যে রয়েছে।  অন্যদিকে ভারতকে চাপে ফেলে পাকিস্তান ২০১২ সালের পর   প্রথম শিরোপা  জয়ের চেষ্টা করবে।

আরও পড়ুন: ফের ইংল্যান্ডের হৃদয় ভাঙলেন স্টার্ক, দুটি টেস্ট বাকি থাকতেই অ্যাশেজ সিরিজ জয় অস্ট্রেলিয়ার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের স্কোয়াড
আয়ুষ মহাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বিহান মালহোত্রা, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্দু (উইকেটকিপার), কনিষ্ক চৌহান, হেনিল প্যাটেল, খিলান প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন, কিশান কুমার সিং, উদ্ভব মোহন, নমন পুষ্পক, হারভাংশ পাঙ্গালিয়া, যুবরাজ গোহিল।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াড
সামির মিনহাস, হামজা জাহুর (উইকেটকিপার), উসমান খান, আহমেদ হুসেন, ফারহান ইউসুফ (অধিনায়ক), হুজাইফা আহসান, দানিয়াল আলি খান, মোহাম্মদ শায়ান, আবদুল সুভান, মোহাম্মদ সায়্যাম, আলি রাজা, মোমিন কামার, আলি হাসান বালুচ, নিকাব শাফিক, মোহাম্মদ হুজাইফা।

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

কৃষ্ণনগর আদালত পরিদর্শনে রাজ্যের আইনমন্ত্রী বিরাজ বিশ্বাস, কী বার্তা দিলেন তিনি?

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?