বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে শুভমনের প্রশংসা করলেন ভেঙ্গসরকার

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী ৭ জুন ওভালের মাঠে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। হাইভোল্টেজ এই ম্যাচের আগে ভারতীয় দলের তরুণ ব্যাটসম্যান শুভমন গিলের প্রশংসা করলেন প্রাক্তন জাতীয় তারকা দিলীপ ভেঙ্গসরকার।

শুভমন প্রসঙ্গে বলতে গিয়ে প্রাক্তন জাতীয় তারকা বলেন, শুভমন এই মুহূর্তে ভারতের একজন ম্যাচ উইনার প্লেয়ার। এটা তাঁর শারীরিক ভাষাই বলে দেয়। এছাড়া শুভমনের অন্যতম প্লাস প্লয়েন্ট হল ও টি-টোয়েন্টি ক্রিকেটেও যেভাবে ব্যাকরণ সম্মত শট নেয়, আমি আশা করব ক্রিকেটের সব ফরম্যাটেই শুভমন একইভাবে খেলে সফল হবে।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তরুণ এই ব্যাটার সম্বন্ধে বলতে গিয়ে, ভেঙ্গসরকার আরও বলেন, আমার মতে শুভমন একজন গ্রেট ক্রিকেটার। এটা নিয়ে কোনও সন্দেহ থাকার কথা নয়। সামনে ওর আরও উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে রয়েছে। ও একজন স্কিলফুল ক্রিকেটার। বড় ক্রিকেটার হতে গেলে যে গুণটা থাকা দরকার, সেটা হল যে কোনও পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে ম্যাচ বের করে আনা, যেটা শুভমনের মধ্যে সব সময়ই লক্ষ্য করা যায়। এবং ও প্রতিনিয়িত নিজেকে উন্নত করার চেষ্টা করে।

আরও জানতে পড়ুন: আগামীতে মেসির ভালো কাটুক, এই প্রার্থনাই করলেন সমর্থকরা

তবে প্রাক্তন এই জাতীয় ক্রিকেটারের মতে, অজিঙ্কা রাহানের জায়গায় সূর্যকুমার যাদবকে দলে নিলে ভালো হতো বলে মন্তব্য করেছেন। অন্য দিকে চোটগ্রস্থ পন্থের জায়গায় কেএস ভরতকে নির্বাচকরা সুযোগ দেওয়ায় কোনও ভুল হয়নি বলেই মনে করেন তিনি।

ইংল্যান্ডের পিচ যে ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলের কাছেই সমস্যা তৈরি করতে পারে বলে মনে করছেন তিনি। কেননা তাঁর মতে, ইংল্যান্ডের পিচে বল অতিরিক্ত সুইং করে। এবং বোলাররা সাধারণত যে লেংথ রেখে বল করে ইংলেন্ডের পিচে সেটারও পার্থক্য দেখা দেয়। এছাড়া পিচে অতিরিক্ত বাউন্স থাকার কারণে ব্যাটারদের অসুবিধার সম্মুখীন হতে হয়। তবে ভারতীয় দল সেই দলের সবাই অভিজ্ঞ ক্রিকেটার, তাঁরা ইতিমধ্যে ওই পিচের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে সক্ষম হবেন।

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়ার বিরুদ্ধে এফআইআর

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর