দলে সুযোগ না পেয়ে অবসাদ, আত্মঘাতী ১৭ বছরের ক্রিকেটার 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ক্রিকেটার হওয়ার স্বপ্নই শেষ পর্যন্ত কেড়ে নিল প্রাণ। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের দলে সুযোগ না পেয়ে আত্মঘাতী হলেন ১৭ বছরের উদীয়মান মহিলা ক্রিকেটার অদিতি মোরেশ্বর চৌকান্ডে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। ঘটনার তদন্ত শুরু করেছে বজাজ নগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের আকোলার বাসিন্দা অদিতি গত দু’বছর ধরে নাগপুরে থেকে ক্রিকেটের অনুশীলন করছিলেন। লক্ষ্য ছিল বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের দলে জায়গা করে নেওয়া। সেই স্বপ্ন নিয়েই মায়ের সঙ্গে লক্ষ্মী নগর এলাকায় থাকতেন তিনি। নাগপুরের সুরভে ক্রিকেট অ্যাকাডেমিতে নিয়মিত অনুশীলন করতেন। পরিবারের দাবি, ক্রিকেটেই নিজের ভবিষ্যৎ গড়তে চেয়েছিলেন অদিতি। তাঁর ভাইও ক্রিকেট খেলেন। তদন্তকারীদের দাবি, সম্প্রতি বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের দলে সুযোগ না পাওয়ার পর থেকেই মানসিক চাপে ভুগছিলেন অদিতি। ঘটনার পর তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘আমি নির্বাচিত হতে পারিনি।’ ওই কয়েকটি শব্দই তাঁর হতাশার গভীরতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে পুলিশ।

আরও পড়ুনঃ মহারাষ্ট্রে ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত অন্তত ৩

ঘটনার খবর পেয়ে বজাজ নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে নির্বাচিত না হওয়ার হতাশাকেই আত্মঘাতী হওয়ার সম্ভাব্য কারণ বলে মনে করা হলেও, অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। বজাজ নগর থানার পরিদর্শক চেতন চৌহান জানান, সব দিক থেকেই তদন্ত চলছে।ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। অদিতির মৃত্যু প্রতিযোগিতামূলক খেলাধুলায় তরুণ ক্রীড়াবিদদের উপর বাড়তে থাকা মানসিক চাপের বিষয়টিকে ফের সামনে এনে দিল।

মুখ্যমন্ত্রীর উপর হামলার ষড়যন্ত্র! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

প্রেমের সম্পর্কে বাধা স্বামী, প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন স্ত্রী!

পাকিস্তানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩২ শ্রমিক

শুক্র সকালেই খিদিরপুর সহ শহরের ১২টি জায়গায় তল্লাশি ইডির

ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন বেলাইন, হাওড়া-বর্ধমান রুটে ব্যাহত ট্রেন চলাচল

মরক্কো থেকে সাঁতরে স্পেনে অনুপ্রবেশের চেষ্টা, মৃত ৯

‘পাথরসম্রাট’ টুলু কোথায়? ১৫ ঘণ্টার তল্লাশির পর সিল সিউড়ির প্রাসাদোপম বাড়ি

পাকা বাড়ির স্বপ্ন অধরাই রইল, মাটির ঘরেই চিরঘুম বাবা-মেয়ের

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৯, চলছে উদ্ধারকাজ

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ