Paris Olympics 2024: কুস্তিতে ফাইনালে উঠে ইতিহাস গড়ার লক্ষ্যে বিনেশ ফোগট

কেরিয়ারে প্রথমবার ৫-০ পয়েন্টে প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ফাইনালে এগিয়ে গিয়েছেন বিনেশ। সুতরাং এবার বিনেশের হাত ধরেই রুপো আসছে ভারতে, সেটা কনফার্ম।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্যারিস অলিম্পিক্সে ইতিহাস গড়ার লক্ষ্যে কুস্তিগীর বিনেশ ফোগট। ২৬ জুলাই থেকে শুরু হয়েছে ক্রীড়া জগতের ঐতিহাসিক টুর্নামেন্ট। আজ অলিম্পিক্সের ১২ তম দিন। তবে শুধু মনু ভাকের ছাড়া এখনও পর্যন্ত ভারতে কেউ পদক ঢোকাতে পারেননি। শুটিংয়ে জোড়া ব্রোঞ্জ পদক জিতে ভারতকে উজ্জ্বল করেছেন ২২ বছরের শ্যুটার মনু ভাকের। এরপর ভারতে আর কোনও পদক ঢোকেনি। তবে হতাশ ঝেড়ে এবার জয়ের লক্ষ্যে ভারতীয় অ্যাথলিটরা। গতকাল মঙ্গলবার জ্যাভলিনের কোয়ার্টার ফাইনালে ৮৯.৯০ মিটার জ্যাভলিন ছুঁড়ে ফাইনালের দোড়গোড়ায় চলে গেছেন ভারতের গোল্ডেন বয় নীরজ চোপড়া। এটা ছিল তাঁর কেরিয়ারের সেরা থ্রো। আগামিকাল বৃহস্পতিবার তাঁর ফাইনাল ম্যাচ। আবারও সোনার আশায় ভারত। এছাড়াও গতকাল কুস্তির কোয়ার্টার ফাইনালেও জায়গা বানিয়েছেন ভারতীয় কুস্তিগীর বিনেশ ফোগট। গতবারের অলিম্পিক্সের স্বর্ণপদকজয়ী জাপানের ইউয়ি সুসাকিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন বিনেশ ফোগট।

এরপরেই গতকাল মঙ্গলবার রাতে হওয়া সেমিফাইনাল ম্যাচে ফাইনালে উঠেছেন বিনেশ ফোগট। বুধবারই মহিলাদের ফ্রিস্টাইল ৫০ কেজি বিভাগে ফাইনালে নামছেন বিনেশ। ফাইনালে বিনেশের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের সারা অ্যান হিলড্রেব্রানট (Sarah Ann Hildrebrandt)। যিনি সেমিফাইনালে মঙ্গোলিয়ার ওটগঞ্জারগাল দোলগোরজ়াভকে ৫-০ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছেন। অন্যদিকে ওজন কমিয়ে মহিলাদের ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে কিউবার ইউসনেলিস গুজমানকে (Yusneylis Guzman) হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন বিনেশ। কেরিয়ারে প্রথমবার ৫-০ পয়েন্টে প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ফাইনালে এগিয়ে গিয়েছেন বিনেশ। সুতরাং এবার বিনেশের হাত ধরেই রুপো আসছে ভারতে, সেটা কনফার্ম।

এছাড়া আসতে পারে সোনাও। যদি বুধবার মধ্যরাতের (ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার) ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের সারা অ্যান হিলড্রেব্রানট-কে হারিয়ে দেন বিনেশ, তাহলে সোনা পাক্কা। তবে ৩০ বছরের সারা অ্যান হিলড্রেব্রানট দুর্দান্ত খেলোয়াড়। তাঁকে হারিয়ে দেওয়া মুখের কথা নয়। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪টি পদক রয়েছে হিলড্রেব্রানট-এর। দুটি রুপো ও দুটি ব্রোঞ্জ। এছাড়াও প্যান অ্যামেরিকান চ্যাম্পিয়নশিপে ৭টি সোনার পদক রয়েছে তাঁর। তাই তাঁর সঙ্গে যুদ্ধে নামছেন, একটু চাপ তো ভোগ করতেই হবে তাঁকে। এদিকে বুধবার ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন। একইদিনে টেবিল টেনিসে মহিলাদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে পরীক্ষা। পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ ফাইনালে নামছেন ভারতের অবিনাশ সাবলে।

চলুন ভারতের কোন অ্যাথলিটদের ম্যাচ কখন, তা এক ঝলকে দেখে নেওয়া যাক…..

অ্যাথলেটিক্স

ম্যারাথন রেস ওয়াক মিক্সড রিলে ফাইনাল – প্রিয়ঙ্কা গোস্বামী ও সূরয পানওয়ার – 11AM

গল্ফ

মহিলাদের ব্যক্তিগত ইভেন্টের স্ট্রোক প্লে-র রাউন্ড ১ – অদিতি অশোক ও দীক্ষা ডগর – 12.30PM

টেবিল টেনিস

মহিলাদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনাল – মণিকা বাত্রা, শ্রীজা আকুলা ও অর্চনা কমথ, 1.30PM

অ্যাথলেটিক্স

পুরুষদের হাইজাম্পের যোগ্যতা অর্জনকারী পর্ব – সর্বেশ অনিল কুশারে – 1.35PM

অ্যাথলেটিক্স

মহিলাদের ১০০ মিটার হার্ডলসের প্রথম রাউন্ড – জ্যোতি ইয়ারাজি – 1.45PM

অ্যাথলেটিক্স

মহিলাদের জ্যাভলিন থ্রো-র যোগ্যতা অর্জনকারী পর্ব গ্রুপ ওয়ান – অণু রানু – 1.55PM

কুস্তি

মহিলাদের ফ্রি স্টাইল ৫৩ কেজি বিভাগের রাউন্ড অফ সিক্সটিন – অন্তিম পাংহাল – 3PM

মহিলাদের ফ্রি স্টাইল ৫৩ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনাল (যদি যোগ্যতা অর্জন করেন) – অন্তিম পাংহাল – 4.20PM

মহিলাদের ফ্রি স্টাইল ৫৩ কেজি বিভাগের সেমিফাইনাল (যদি যোগ্যতা অর্জন করেন) – অন্তিম পাংহাল – 10.25PM

অ্যাথলেটিক্স

পুরুষদের ট্রিপল জাম্প যোগ্যতা অর্জনকারী পর্ব – আবদুল্লা আবুবাকার ও প্রবীণ চিত্রাভেল – 10.45PM

ভারোত্তোলন

মহিলাদের ৪৯ কেজি বিভাগ – সাইখম মীরাবাঈ চানু – রাত 11.00PM

কুস্তি

মহিলাদের ফ্রি স্টাইল ৫০ কেজি বিভাগের ফাইনাল – বিনেশ ফোগত বনাম সারা অ্যান হিলড্রেব্রানট – 12.30AM

অ্যাথলেটিক্স

পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ় ফাইনাল – অবিনাশ সাবলে – 1.13AM

খেলা কোথায় দেখবেন

টিভিতে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে

অনলাইন স্ট্রিমিং

জিও সিনেমা অ্যাপে দেখতে পাবেন ম্যাচের সরাসরি স্ট্রিমিং

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২