বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি: ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে খেলতে নামলেও শেষ ষোলোতেই থেমে গেছে ব্রাজিলের অভিযান। নরওয়ের কাছে ২-০ গোলে হেরে এবারের মতো বিদায় নিয়েছে ব্রাজিল। সেই সঙ্গেই বিশ্বকাপ জয়ের জন্য সেলেসাওদের অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে। এই হতাশাজনক হারের পর এবার ব্রাজিলের সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন দলের অন্যতম তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

 সেলেসাওদের প্রধান ভরসা ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্যক্তিগত ভাবে ভাল খেলেছেন তিনি। পাঁচ ম্যাচে চার গোল ও একটি অ্যাসিস্ট করে দলের আক্রমণভাগে নেতৃত্ব দিয়েছেন এই ফরোয়ার্ড। তবে তাঁর একাই লড়াই কাজে দেয়নি। দলের এই ব্যর্থতায় ভীষণ হতাশ ভিনিসিয়ুস। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি ভক্ত-সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং কিছুটা সময় চেয়েছেন নিজেকে সামলে নেওয়ার জন্য। এক আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, ‘বিশ্বকাপের আরেকটা হতাশার গল্প লেখার পর কী লিখব, তা আবারও ভাবছি। সবাইকে আমাকে সমর্থন করতে ও আমাদের স্বপ্নকে আগলে রাখতে দেখেছি। তাই এখন চুপ করে থাকাটা অন্যায় হবে। তবে পুরো বিষয়টি ভেবে দেখার জন্য আমার কয়েকটা দিন দরকার ছিল।’

আরও পড়ুন: মেসিদের জন্য সুখবর, আর্জেন্টিনার বিরুদ্ধে খেলা থেকে ছিটকে গেলেন সুইজারল্যান্ডের সেরা খেলোয়াড়

ব্রাজিলের জার্সির প্রতি নিজের আবেগের কথাও তুলে ধরেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা। বলেছেন,  ‘জাতীয় দলের জার্সি গায়ে চাপানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। আর বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। কতটা মনোযোগী ছিলাম এবং আপনাদের ও আমার পরিবারের জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। আমি অনেক বেশি হতাশ। আরও অনেক দূর যাওয়ার মতো শক্তিশালী দল আমাদের ছিল, কিন্তু আমরা পারিনি। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আবারও দলকে বিশ্বসেরা বানানোর জন্য আমি লড়াই করে যাব।’

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল