মেসিদের জন্য সুখবর, আর্জেন্টিনার বিরুদ্ধে খেলা থেকে ছিটকে গেলেন সুইৎজারল্যান্ডের সেরা খেলোয়াড়

Share:

নিজস্ব প্রতিনিধি: জমে উঠেছে বিশ্বকাপের লড়াই। শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। এবার জায়গা দখলের লড়াই হবে  আর্জেন্টিনা ও সুইৎজারল্যান্ডের মধ্যে। তবে আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নামার আগে বড় ধাক্কা  সুইৎজারল্যান্ড শিবিরে। এবারের বিশ্বকাপে দলের সেরা খেলোয়াড় যিনি, সেই ইয়োহান মানজাম্বি খেলতে পারবেন না আর্জেন্টিনার বিপক্ষে। এটাই মেসিদের জন্য বিরাট সুখবর।  

কে এই ইয়োহান মানজাম্বি? 

২০ বছর বয়সী এই ফরোয়ার্ড এ পর্যন্ত ২০০ মিনিটে মাঠে কাটিয়ে গোল করেছেন তিনটি, অ্যাসিস্ট করেছেন দুটি। মানজাম্বি মাঠে থাকা অবস্থায় সুইৎজারল্যান্ড প্রতি ৯০ মিনিটে গড়ে ৩.৬টি গোল করেছে। কিন্তু তাঁকে ছাড়া খেলা ২৮০ মিনিটে গোল মাত্র একটি। হাঁটুর আঘাতের কারণে কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও খেলতে পারেননি মানজাম্বি, আর সেই চোটই তাঁকে আর্জেন্টিনার বিপক্ষ ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।

আরও পড়ুন: আর্জেন্টিনা ফাইনালে খেললে ‘নিষিদ্ধ’ হতে পারেন মেসি

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সুইৎজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, মানজাম্বির চোট আমাদের অনেক বড় ক্ষতি করে দিল। এটি সত্যিই বড় ধাক্কা। সে দারুণ ফর্মে ছিল। আনন্দ নিয়ে খেলছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, সে খেলতে পারছে না।’ আসন্ন চ্যালেঞ্জটি সুইৎজারল্যান্ডের কাছে আরও কঠিন, কারণ তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। আগের সাতটি  ম্যাচে সুইজারল্যান্ড কখনও এই দক্ষিণ আমেরিকান দলটিকে হারাতে পারেনি। দল মধ্যে   সর্বশেষ খেলা হয়েছিল ২০১৪ সালের বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে, যেখানে ১১৮ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার করা গোলে আর্জেন্টিনা ১-০ ব্যবধানে  জিতেছিল। তবে গত পাঁচটি বিশ্বকাপের মধ্যে চারবার শেষ ষোলো থেকে বাদ পড়ার পর সুইজারল্যান্ড ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে উঠেছে।   

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান