আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১,৬৭৭ দিন বাদে বিদেশের মাটিতে শতরান করে ব্র্যাডম্যানকে ছুঁলেন বিরাট

নিজস্ব প্রতিনিধি: অবশেষে কাটল খরা। নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচেই শতরানের কীর্তি গড়লেন বিরাট কোহলি। শুক্রবার পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শতরান করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এ নিয়ে টেস্টে ২৯তম শতরান করলেন কোহলি। আর তার ফলেই ছুঁলেন ক্রিকেটের কিংবদন্তী ডন ব্র্যাডম্যানকে। তিন ফরম্যাট মিলিয়ে বিরাটের সেঞ্চুরির সংখ্যা  দাঁড়াল ৭৬। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার জ্যাক ক্যালিসকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে রানের নিরিখে পাঁচ নম্বরে উঠলেন বিরাট। টানা ১,৬৭৭ দিন বাদে বিদেশের মাটিতে শতরান করে সমালোচকদের যোগ্য জবাব দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

২০১৮ সালের ১৬ ডিসেম্বর পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান পেয়েছিলেন বিরাট। তার পর ১,৬৭৭ দিন বিদেশের মাটিতে শতরানের মুখ দেখেননি। যদিও চলতি বছরের মার্চেই বর্ডার-গাভাস্কার ট্রফিতে আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। কিন্তু বিদেশের মাটিতে দীর্ঘদিন শতরান না পাওয়ায় সমালোচনার মুখেও পড়তে হয়েছিল টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে। সেই সমালোচনার জবাবই দিলেন শুক্রবার। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্টেও শতরানের সুযোগ এসেছিল বিরাটের কাছে। কিন্তু ৭৬ রান করে আউট হয়ে যান। ফলে ফস্কে যায় শতরান। দ্বিতীয় টেস্টে আর সুযোগ মিস করলেন না।

বৃহস্পতিবার টেস্টের প্রথম দিনের খেলা শেষে ৮৭ রানে অপরাজিত ছিলেন বিরাট। অর্থা‍ৎ সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে ছিলেন। দ্বিতীয় দিন প্রথম থেকেই ঠাণ্ডা মাথায় ব্যাট করতে থাকেন। অবশেষে আকাঙ্খিত শতরান পেয়ে যান। এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি সেঞ্চুরি করলেন কোহলি। এর আগে নর্থসান্ডেড ও রাজকোটে ক্যারিবীয়দের বিরুদ্ধে শতরান করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

Published by:

Share Link:

More Releted News:

জলে গেল রিকেলটনের সেঞ্চুরি, হেড-ক্লাসেনের দাপটে মুম্বইকে ৬ উইকেটে হারাল হায়দরাবাদ

রিকেলটনের বিধ্বংসী শতরানের দৌলতে হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল মুম্বই

ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে ইউনূস সরকারকে বিঁধলেন সাকিব

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

নিয়ম ভেঙে সাজঘরে ধূমপান! বিতর্কে রিয়ান পরাগ, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক

​এক ম্যাচেই ৯ গোলের রেকর্ড, বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে পিএসজি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ