ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন অনেকটাই উলটপুরাণ। গোটা বিশ্বে যেখানে জাতীয় দলের হয়ে ক্রিকেটারদের বেতন বেড়ে চলেছে, সেখানে উল্টোপথে হাঁটল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড। ক্যারিবীয় ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের কোষাগারের অবস্থা মাথায় রেখে কম বেতনে খেলতে রাজি হয়েছেন রভম্যান পাওয়েলরা।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী ক্রিস ডেরিং বিবৃতিতে বলেছেন, ‘গত ১৫ বছরে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলোয় ভ্রমণের পেছনে ৮০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ব্যয় করেছে। কিন্তু স্পনসরশিপের একটি ডলারও প্রতিদান হিসেবে পায়নি। বছরের পর বছর ধরে এই বোঝা বহন করার ফলে নগদ অর্থের সঙ্কট দেখা দিয়েছে। গত জুলাই মাসে আইসিসির তরফে মোট ১৬ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণ অনুমোদন করা হয়েছে। অন্যান্য যে কোনও ঋণদাতার মতোই, এই ঋণ পরিশোধেরও শর্তাবলী রয়েছে, যার জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে এই মাস থেকে তহবিল পেতে কিছু গুরুত্বপূর্ণ মানদণ্ড অর্জন করতে হবে।’

চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ কমানোর কথা ঘোষণা করে ডেরিং বলেছেন, ‘ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেই বেতন কমানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন আমাদের পরিস্থিতি বুঝতে পেরেছে। যদিও বেতন কমানো কোনও বিকল্প নয়, তবুও আর্থিক স্থিতিশীলতার জন্য এমন পথেই আমাদের হাঁটতে হয়েছে।’ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী আরও জানিয়েছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটাররা ১২ মাসের চুক্তিতে থাকলেও ঘরোয়া ক্রিকেটারদের চুক্তি কমিয়ে করা হবে সাত মাস।’

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

মাত্র দু’ঘন্টাতে কর্পূরের মতো উবে গেল মেসির শেষ ম্য়াচের টিকিট

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ফেসবুক লাইভ করে স্কুলের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, চাঞ্চল্য উত্তরপাড়ায়

‘নায়কের স্ত্রীর আমাকে পছন্দ নয়, তাই ছবি থেকে বাদ পড়ি’, ফের বিস্ফোরক তাপসী পান্নু

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট