এই মুহূর্তে




সূচি মেনেই পাক সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ডেস্ক: নিরাপত্তা জনিত কারণে একেবারে শেষ মুহূর্তে সিরিজ বাতিল করে পাকিস্তান ছেড়েছে কিউয়িরা। তাদের দেখাদেখি একই রাস্তায় হেঁটেছে ইংল্যান্ড ক্রিকেট দলও। তারাও নিরাপত্তার কারণে আগামী অক্টোবর মাসে হতে চলা সফর বাতিল করেছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ক্রিকেটারদের নিরাপত্তা তাদের কাছে সবথেকে আগে।

এই দুই দলকে দেখে চিন্তায় পড়ে গিয়েছে অস্ট্রেলিয়াও। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পাক সফরে যাওয়ার কথা রয়েছে অজিদের। কিন্তু কিউয়ি এবং ইংরেজদের সফর বাতিল করার বিষয়টা বেশ ভাবনায় ফেলেছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের। তাই তাদের দীর্ঘ ২৩ বছর পর পাক সফরে যাওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছেই।

কিন্তু পুরোপুরি ব্যতিক্রম হল ওয়েস্ট ইন্ডিজ। তারা একেবারে উল্টো পথে হাঁটল। চলতি বছরের ডিসেম্বর মাসে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে যাবে ক্যারিবিয়ানদের পুরুষ এবং মহিলা ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান জনি গ্রেভ জানিয়েছেন, ‘আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে আমরা পাক সফরে যাচ্ছি।’ যা পাক ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য একটা বড়সড় পজিটিভ বার্তা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগুন ধরালেন বুমরাহরা, কটকে আফ্রিকান সিংহদের বধ করে জয়ী সূর্যরা

কটকে নয়া কীর্তি গড়লেন হার্দিক, রোহিত-বিরাট-সূর্যদের রেকর্ডে ভাগ বসালেন

‘ত্রাতা’ হার্দিকের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে প্রোটিয়াদের ১৭৬ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

প্রত্যাবর্তন সুখের হল না শুভমন গিলের, ২ বলে চার করে ফিরলেন সাজঘরে

ম্যাচের আগে সূর্যকুমারকে সঙ্গে নিয়ে জগন্নাথ মন্দিরে কোচ গম্ভীর

আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার, নাম নেই সাকিবের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ