প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল মাঠে বয়স যেন লিওনেল মেসির কাছে শুধুই একটি সংখ্যা। রোনালদিনিও, থিয়েরি অঁরি কিংবা কাকার প্রজন্ম পেরিয়ে এখন এমবাপে, হলান্ড ও ইয়ামালের মতো তারকাদের যুগেও নিজের আলাদা জায়গা ধরে রেখেছেন আর্জেন্টিনার এই মহাতারকা। বার্সেলোনার মেরুন-নীল জার্সি থেকে ইন্টার মায়ামির গোলাপি, কিংবা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়, দীর্ঘ  কেরিয়ারে সাফল্যের তালিকা ক্রমেই সমৃদ্ধ হয়েছে। কিন্তু এই ধারাবাহিকতার পেছনে শুধু প্রতিভা নয়, রয়েছে জীবনযাপনে বড়সড় পরিবর্তনও। আর সেই বদলের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় তাঁর খাদ্যাভ্যাস। জেনে নিন মেসির পছন্দের খাদ্য তালিকায় ঠিক কি  কি রয়েছে। 

প্রথম দিকে পছন্দের তালিকায় ছিল ফাস্ট ফুড 

কেরিয়ারের শুরুর দিকে মেসির খাবারের তালিকা এখনের মতো নিয়ন্ত্রিত ছিল না। পিৎজা, ফাস্ট ফুড, নরম পানীয়র পাশাপাশি আর্জেন্টিনার জনপ্রিয় ‘মিলানেসা’ও ছিল তাঁর পছন্দের খাবার। যা মূলত তৈরি হয় গরুর মাংস দিয়ে। তবে সময়ের সঙ্গে শরীরে রেড মিট ও নানা ধরনের বাইরের খাবারের প্রভাব পড়তে শুরু করে। তারপর  ২০১০ সালের পর  নিজের খাদ্যাভ্যাস নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন মেসি।

২০১৪ সাল থেকে পরিবর্তন  

মেসির খাদ্যাভ্যাস বদলের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় ২০১৪ সালে। ইতালীয় পুষ্টিবিদ জিউলিয়ানো পোসেরের সঙ্গে কাজ শুরু করার পর তাঁর খাবারের তালিকায় আসে বড় পরিবর্তন। প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত চিনি কমানোর পাশাপাশি গুরুত্ব দেওয়া হয় জল, অলিভ অয়েল, হোল গ্রেইন, তাজা ফল ও সবজিকে। রেড মিটের পরিমাণও কমান। 

কোমল পানীয়ের বদলে মাতে

মেসির জীবনযাপনে আরেকটি বড় পরিবর্তন ছিল মিষ্টি পানীয় থেকে দূরে সরে যাওয়া। সোডা ও নরম পানীয়ের জায়গা নেয় দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী পানীয় ‘ইয়েরবা মাতে’। অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ভিটামিনসমৃদ্ধ এই পানীয় দক্ষিণ আমেরিকায় অত্যন্ত জনপ্রিয়। মেসির হাতেও মাতে এখন প্রায় নিয়মিত দেখা যায়।  মেসি নিজেও জানিয়েছেন, এখন তিনি মাতে গরম ও তিতকুটে স্বাদেই খেতে পছন্দ করেন। অর্থাৎ স্বাদের সঙ্গে অভ্যাসও বদলে নিয়েছেন তিনি।

মেসির প্রিয় খাবার কী?

মেসির প্রিয় খাবার শুনলে অবশ্য চমকে যাওয়ার মতো কিছু নেই। বার্সেলোনার সময়ে ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত তাঁর পছন্দের একটি রেসিপির মধ্যে ছিল রোস্ট করা মুরগি ও বিভিন্ন সবজি। আলু, গাজর, পেঁয়াজ, লিক, রসুন, থাইম, অলিভ অয়েল ও মুরগির মাংস দিয়ে তৈরি এই খাবারটি যেমন সহজ, তেমনই পুষ্টিকর। সবজি ও মাংস একসঙ্গে রোস্ট করে তৈরি করা যায় এই পদ। খাবারের ব্যাপারে কঠোর নিয়ন্ত্রণ থাকলেও মেসির একটি দুর্বলতা এখনও রয়ে গিয়েছে। তা হল মিষ্টি। চকলেট, দুলসে দে লেচে এবং আইসক্রিম তাঁর পছন্দের তালিকায় রয়েছে। নিজেই একাধিকবার জানিয়েছেন, মিষ্টি খাবার তাঁর খুব পছন্দ এবং তা পুরোপুরি ছেড়ে দেওয়া তাঁর পক্ষে কঠিন। তাই কঠোর ডায়েটের মাঝেও মাঝে মাঝে নিজের পছন্দের খাবারের জন্য সামান্য ছাড় রাখেন তিনি।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে