এই মুহূর্তে

‘এখানে আসা সম্মান ও আনন্দের’, নিজের ৭০ ফুটের মূর্তি উন্মোচন করে বললেন মেসি

নিজস্ব প্রতিনিধি: লিওনেল মেসিকে দেখার জন্যে উত্তাল কলকাতা। শুক্রবার অনেক রাতে নিজের ব্যক্তিগত বিমানে চেপে কলকাতায় পৌঁছন ফুটবলের যুবরাজ। তাঁকে দেখার জন্যে ভক্ত-সমর্থকদের ভিড় দেখার মতো ছিল। যাই হোক, কলকাতায় ১২ ঘন্টার সফরে এসেছেন তিনি। তার মধ্যে নিজের ৭০ ফুটের মূর্তি ভার্চুয়ালি উন্মোচন করেছেন আর্জেন্টিনার এই আইকন। হোটেল থেকেই সুজিত বসুর উদ্যোগে তৈরি মূর্তি উন্মোচন করেছেন তিনি। সল্টলেক স্টেডিয়াম ঘেঁষা হায়াত রিজেন্সিতে রয়েছেন মেসি। সেখান থেকেই দুপুর দুটো নাগাদ তিনি হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন। এই মূহুর্তে এটাই বিশ্বের সবচেয়ে বড় মূর্তি মেসির।

মূর্তি উন্মোচনের সময় ছেলে আব্রামকে নিয়ে মেসির সঙ্গে দেখা করেন শাহরুখ খান। মেসির সঙ্গে তাঁরা ছবিও তুলেছেন। আর কলকাতায় নিজের মূর্তি উন্মোচন করে মুগ্ধ মেসি। বিশ্বজুড়ে এই মূর্তি নিয়েও চলেছে বিস্তর আলোচনা। বিদেশে মেসির একাধিক ফ্যান ক্লাবের পক্ষ থেকে এই মূর্তির ছবি শেয়ার করেছেন। এ বার মেসি নিজে সেই মূর্তি দেখলেন। মুগ্ধ হয়ে বললেন, ‘আমাকে এই স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ। এখানে আসা আমার জন্যে সম্মান ও আনন্দের। এখানে আসতে পেরে আমি খুশি। এই মুহূর্তটা সমর্থকদের সঙ্গে ভাগ করতে পেরে ভাল লাগছে। আর্জেন্টিনা দলের প্রতি এই শহরের ভালোবাসা আছে, তা দেখে আমি মুগ্ধ।’

এদিকে গতকাল মেসি শহরে আসার আগেই শাহরুখ খান শহরে চলে এসেছিলেন। আর মেসির সঙ্গে সাক্ষাতের কথা আগেই জানিয়েছিলেন অভিনেতা। তবে মূর্তি উন্মোচনের পরেই মাঠে ভক্তদের দেখা দেন মেসি। কিন্তু তিনি ফুটবলে একটুকুও পা দেননি। হাজার হাজার মূল্যের টিকিট কেটেও মেসিকে দেখতে না পারার কারণে সল্টলেকে স্টেডিয়ামে ভাঙচুর শুরু করেন ভক্তরা। চেয়ার, ব্যারিকেড ভেঙে দেন। আর তা দেখেই গাড়ি করে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। অর্থাৎ তাঁকে ঘিরে একাধিক অনুষ্ঠানের কথা ছিল। কিছুই হল না। নির্ধারিত সময়ের আগেই মেসি শহর ছেড়ে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ্বকাপের সুপার এইটে জিম্বাবোয়ে, বিদায় নিল অস্ট্রেলিয়া

কমিশনের সাসপেন্ড হওয়া ৭ আধিকারিকের কেউ চাকরিচ্যুত নন, ঘোষণা মমতার

‘ওরা ৪২০ হলে, আমি ৪৪০ ভোল্ট’, কমিশনকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

‘‌ছাব্বিশের পর ওই সরকারই থাকবে না কেন্দ্রে’‌, বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী

সোহমের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলে যাওয়া শাহিদ ইমাম

বেলদাকাণ্ডের পর্দাফাঁস! ভাইরাল হওয়ার নেশাতে ট্রেন থেকে নেমে গল্প ফেঁদেছিলেন যুবক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ