🎉 Happy Birthday Ei Muhurte 🎉
এই মুহূর্তে

পাকিস্তানের হয়ে বিশ্বকাপ খেলেছিলেন, এবার জন্মভূমির বিরুদ্ধেই খেলবেন এহসান

নিজস্ব প্রতিনিধি: মাত্র ২০ বছর বয়সে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয়েছিল এহসান আদিলের। অভিষেক টেস্ট ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার গ্রায়েম স্মিথকে প্রথম শিকার করেছিলেন পাকিস্তানের এই পেসার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাকিস্তানের ক্রিকেট জগৎ থেকে তিনি হারিয়ে যান। পাড়ি দেন আমেরিকায়। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের হয়েই বিশ্বকাপে খেলার সুযোগ পেলেন এহসান। আসলে গুরুতর চোট পাওয়ার কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জাসদিপ সিংহ। এবার তাঁর জায়গাতেই ডাকা হল এহসানকে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার সেই ম্যাচে যুক্তরাষ্ট্রের একাদশ প্লেয়ার হিসেবে খেলবেন এহসান আদিল। যে দলের হয়ে তাঁর ক্রিকেট জগতে হাতেখড়ি হয়েছিল, এবার সেই দলের বিরুদ্ধে খেলবেন তিনি, স্বাভাবিক ভাবেই বিষয়টি আবেগঘন অভিজ্ঞতা হবে এহসানের। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ান টেস্ট দিয়ে পাকিস্তানের হয়ে অভিষেক করেন আদিল। অসাধারণ দক্ষতার কারণে এই ম্যাচের তিন মাসের মধ্যে ওয়ানডেতে খেলার সুযোগ পেয়ে যান আদিল। আন্তর্জাতিক স্তরে নাম লেখান। ২০১৫ সালের ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তান স্কোয়াডে ছিলেন এহসান।

আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেন তিনি। এরপর বাংলাদেশ সফলে গেলেও আর খেলা হয়নি তাঁর। গুরুতর চোট পাওয়ার কারণে তিনি ম্যাচ থেকে ছিটকে পড়েন। সবমিলিয়ে তিনটি টেস্ট ও ছয়টি ওয়ানডেতেই শেষ হয়ে যায় আদিলের আন্তর্জাতিক ক্রিকেট সফর। অবশেষে প্রায় ১১ বছর পর আবারও তিনি আন্তর্জাতিক স্তরে খেলতে চলেছেন। কিন্তু সেটি পাকিস্তানের হয়ে নয় মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে। যেখানে তিনি ওই দেশটির প্রাক্তন পেসার ছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শীতকালীন অলিম্পিক্সে ‘ধুরন্ধর’ এর গানে নাচলেন রুশ স্কেটার

বিশ্বকাপে প্রথম জয় নেদারল্যান্ডসের, নামিবিয়াকে হারিয়ে রান রেটে পাকিস্তানকে টেক্কা ডাচেদের

যৌন হেনস্তার প্রতিবাদ করায় নিষিদ্ধ বাংলাদেশের সেরা শুটার

বিশ্বকাপ চলাকালীন ভারতীয় খেলোয়াড়দের পরিবারের সঙ্গে থাকা নিষিদ্ধ করল বিসিসিআই

বিশ্বকাপ না খেলার জন্য শাস্তি নয়, বাংলাদেশকে পুরস্কৃত করছে জয় শাহের আইসিসি

বোর্ডের বার্ষিক চুক্তিতে পতন রোহিত-কোহলির, নেমে গেলেন বি গ্রেডে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ