উইলিয়ামসনের সেঞ্চুরি, নিউজিল্যান্ডের রানের নিচে চাপা পড়ে ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : গতকালই ব্রিসবেনে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন স্মিথ।উইলিয়ামসন বা বাকি থাকবেন কেন? অবশেষে সেঞ্চুরি-খরা কাটালেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১৫৬ রানের ইনিংস। উইলিয়ামসনের ৩৩তম সেঞ্চুরির দিনে ইংল্যান্ডকে রানচাপা করেছে নিউজিল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ৪৫৩ রান তুলে বেন স্টোকসদের চতুর্থ ইনিংসে জয়ের জন্য ৬৫৮ রানের বিশাল লক্ষ্য দিয়েছে টম ল্যাথামের দল। যে রানের পেছনে ছুটতে গিয়ে ‍তৃতীয় দিনের শেষ বিকেলে ৬ ওভার ব্যাট করে ১৮ রানেই দুই ওপেনারকে হারিয়েছে ইংল্যান্ড। দিনের শেষ বেলায় টিম সাউদির বলে বেন ডাকেট আর ম্যাট হেনরির বলে জ্যাক ক্রলি ফিরলে বড় হারের শঙ্কা নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। জয়ের জন্য স্টোকসদের দরকার এখনো ৬৪০ রান, নিউজিল্যান্ডের ৮ উইকেট।

এর আগে দিনের শুরুতে ভেজা আউটফিল্ডের কারণে প্রথম সেশনে কোনো খেলাই হয়নি। আগের দিন ৫০ রানে অপরাজিত থাকা উইলিয়ামসন আজ দিনের দ্বিতীয় সেশনে জ্যাকব বেথেলকে ছক্কা মেরে সেঞ্চুরিতে পৌঁছান। পরে ইনিংসটিকে টেনে নিয়ে যান দেড় শতেও।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে বড় ঘোষণা ঋতব্রতর, শহিদ পরিবারকে মাসে ১০ হাজার আর্থিক সহায়তার আশ্বাস

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

জোর করে গাড়িতে তুলে আদিবাসী তরুণীকে গণধর্ষণ, কর্নাটকে গ্রেফতার ৩

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

একুশে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাটপন্থী নেতা অসিত মজুমদার