রিচা-জেমাইমার ঝোড়ো ব্যাটিং, বিশ্বকাপে পাকিস্তানকে হারাল ভারত

এক ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় হরমনপ্রীত বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ তনয়া রিচা ঘোষের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে পাকিস্তানকে হারিয়ে টি টুয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারতীয় মহিলা দল। ১৫০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে এক ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় হরমনপ্রীত বাহিনী। ২০ বলে ৩১ রানে অপরাজিত থাকেন রিচা আর জেমাইমা ৫৩ রানে।   

জয়ের জন্য ১৫০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথম দিকে মাথাঠাণ্ডা রেখেই খেলছিলেন দুই ভারতীয় ওপেনার যস্তিকা ভাটিয়া ও শেফালি বর্মা। চতুর্থ ওভারে সাদিয়া ইকবালের বলে শেফালিকে এলবিডব্লিউ আউট দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু সময় নষ্ট না করে রিভিউ নেন। তিনি। আর তাতেই বেঁচে যান। ষষ্ঠ ওভারে ব্যক্তিগত ১৭ রানে সাদিয়া ইকবালের বলে ফাতিমা সানার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন যস্তিকা। দশম ওভারের প্রথম বলে চালিয়ে খেলতে গিয়ে সিদ্রা আমিনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন শেফালি বর্মা (২৫ বলে ৩৩)।  তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক হরমনপ্রীত কাউর ও জেমাইমা রডরিগস। আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন ভারত অধিনায়ক। তবে ১৩.৩ ওভারে নাশরা সান্ধুর বলে ফিরে যান হরমনপ্রীত। ১৫ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় তিন উইকেটে ১০৩। চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন উইকেটরক্ষক রিচা ঘোষ ও জেমাইমা রডরিগস।       

কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বিসমা মারুফ। শুরুটা অবশ্য ভাল হয়নি। দ্বিতীয় ওভারেই দীপ্তি শর্মার বলে সাজঘরে ফিরে যান ওপেনার জাভেরিয়া খান। রাধা যাদবের বলে দ্রুত ফেরেন অন্য ওপেনার মুনিবা আলিও। পূজা বস্ত্রকারের বলে শূন্য রানে ফিরে যান নিদা দার। ৪৩ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে উদ্ধার করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন পাকিস্তানের অধিনায়ক। সিদ্রা আমিন দ্রুত আউট হওয়ার পরে আয়েশা নাসিমকে সঙ্গে নিয়ে ভারতীয় বোলারদের আক্রমণ সামাল দেন। শেষপর্যন্ত পঞ্চম উইকেটে জুটি বেঁধে ৪৭ বলে ৮১ রান করে দলের ইনিংসকে ভদ্র জায়গায় নিয়ে যান। ৫৫ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন বিসমা। আর ২৫ বলে ৪৩ রানে অপরাজিত থেকে যান আয়েশা নাসিম। ২০ ওভারে পাকিস্তানের রান দাঁড়ায় ১৪৯।

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল