ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি:  লন্ডনের ওভালে ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচের জন্য সোমবার চূড়ান্ত দল ঘোষণা করল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

এই দলে অধিনায়ক হিসেবে রয়েছেন ৩২ বছরের প্যাট কামিন্স, রয়েছেন স্কট বোল্যান্ড এবং মিচেল স্টার্কের মতো পেস বোলাররা। তবে আশ্চর্যজনকভাবে এই দলে স্থান পাননি অল রাউন্ডার মিচ মার্শ, ব্যাটার ম্যাথু মেনসো। তবে একটা সময় ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করিছেলন যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া দলে হয়তো স্থান না পেতে পারেন, কিন্তু না তাঁকে ১৫ জনের দলেই রেখে দিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্তারা।

অন্য দিকে ভারতীয় দল থেকে চোটের কারণে বাদ পড়েছেন উইকেটরক্ষক কাম ব্যাটার লোকেশ রাহুল। আইপিএল খেলার সময়ই চোট লাগে রাহুলের। রাহুলের পরিবর্তে অবশ্য ভারতীয় দলে জায়গা পেয়েছেন তরুণ উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান ইষাণ কিষাণ।

এবং অতিরিক্ত হিসেবে থাকছেন সূর্য কুমার যাদব, মুকেশ কুমার এবং যশস্বী জয়সওয়াল। চূড়ান্ত দলের কোনও খেলেয়াড় ম্যাচ চলাকালীন চোট পেলে তাঁর জায়গায় অতিরিক্ত তালিকায় থাকা খেলোয়াড়দের চূড়ান্ত দলে জায়গা দেওয়া যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে।

অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের পরই অ্যাসেজ টেস্ট খেলবে। প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৬ জুন। এজবাস্টনে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।

ঘোষিত অস্ট্রেলিয়া দল:  প্যাট কামিন্স অধিনায়ক, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামরন গ্রিন, মার্কাস হ্যারিস, হ্যাজালউড, ট্রাভিস হেড, জস লিঙ্গিস, উসমান খাওজা, মার্নাস লাবু সাঞ্চাগানে, নাথান লেওন, টড মার্ফি, স্টিভ স্মিথ, মিচেল স্ট্রেক এবং ডেভিড ওয়ার্নার।

ভারতীয় দল :  রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতশ্বর পূজারা,  বিরাট কোহলি,  অজিঙ্কা রাহানে, কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উদানকাট এবং ইষাণ কিষাণ।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার