আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেন নীরজ চোপড়া

নিজস্ব প্রতিনিধি: হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। শুক্রবার চলতি মরসুমে নিজের সেরা পারফরম্যান্স করে ফাইনালে জায়গা করে নিয়েছেন টোকিও অলিম্পিকের পদকজয়ী। আগামী রবিবার ফাইনালে নামবেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার। ফলে সোনার ছেলে দেশকে ফের সোনার পদক এনে দেবেন বলে আশায় বুক বাঁধছেন অ্যাথলেটপ্রেমীরা।

ভারতীয় কোনও অ্যাথলিট এখনও পর্যন্ত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিততে পারেননি। ২০০৩ সালে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে রুপো জিতেছিলেন অঞ্জু জর্জ ববি। গত বছর অর্তা‍ৎ ২০২২ সালে প্রথম পুরুষ অ্যাথলিট হিসেবে রুপোর পদক জিতেছিলেন নীরজ চোপড়া। সেবার তিনি ৮৮.১৩ মিটার বর্শা নিক্ষেপ করে দ্বিতীয়স্থান দখল করেছিলেন। গতবারে অল্পের জন্য সোনার পদক হাতছাড়া হয়েছিল নীরজের। এবার আর সেই একই ভুল করতে চান না।

এদিন বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসরে নামার আগে চলতি বছরে নীরজের সেরা পারফরম্যান্স ছিল ৮৮.৬৭ মিটার। কিন্তু এদিন প্রথম প্রচেষ্টাতেই ৮৮ দশমিক ৭৭ মিটার দূরে বর্শা ছুড়ে ফাইনালে জায়গা করে নেন। সেই সঙ্গে প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনও করেছেন। ফাইনালে পৌঁছনোর জন্য লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল ৮৩ মিটার। অনায়াসে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যান ভারতের  সোনার ছেলে।  

Published by:

Share Link:

More Releted News:

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ