জনসমুদ্রে ভাসলেন রিচা, উচ্ছ্বসিত শিলিগুড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: শিলিগুড়িতে ফিরলেন বিশ্বজয়ী রিচা ঘোষ। বাগডোগরা বিমান বন্দরের বাইরে তাঁকে অভ্যর্থনা জানানো হল রাজকীয় ভাবে। জনসমুদ্রের মধ্য দিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন রিচা। বিশ্বজয়ীকে স্বাগত জানাতে শুক্রবার সকাল থেকেই সেজে উঠেছিল শিলিগুড়ি। রিচা বিমান বন্দর থেকে বেরোলে ঢাকঢোল বাজিয়ে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। তারপর বিমানবন্দর থেকে হুডখোলা জিপে চড়ে শিলিগুড়ি ফেরেন তিনি। রিচা জানিয়েছেন এই প্রবল জনসমাগমে তিনি উচ্ছ্বসিত। 

বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের একমাত্র বাঙালি সদস্য রিচা ঘোষ। তিনি ফিরলেন বাড়িতে। আপাতত ১ দিনের জন্যই ফিরলেন রিচা। রিচার বাড়ি যাওয়ার কথা মেয়র গৌতম দেবের। স্বভাবতই শিলিগুড়িতে এখন উৎসবের মরশুম। রিচা ঘোষের বাড়ির সামনে রাস্তা থেকে সর্বত্র ছেয়ে গিয়েছে রিচার ছবি, ফেস্টুন, ফ্লেক্সে। গোটা বাড়ি সাজানো হয়েছিল  ফুল দিয়ে। রিচাকে সংবর্ধনা দেবে শিলিগুড়ি পুরসভা। বাঘাযতীন পার্কে বিকেলে দেওয়া হবে এই সংবর্ধনা। গোটা রাস্তা ইতিমধ্যেই মুড়ে দেওয়া হয়েছে রেড কার্পেটে। তাই ঘরের মেয়েকে সংবর্ধনা জানাতে তৈরি শিলিগুড়ি।

দেশে ফেরার পর এই প্রথম শিলিগুড়ি ফিরলেন রিচা। শিলিগুড়ি তাঁর প্রাণের শহর। উত্তরের কন্যা তিনি, তাই শহরের প্রতিটি আনাচে কানাচে তাঁর খুব আপন, চেনা। সকাল থেকে প্রচুর মানুষের ভিড় জমিয়েছেন রিচার বাড়ির সামনে। সকলেই একবার পাড়ার মেয়েটিকে ছুঁয়ে দেখতে চান, আশীর্বাদ করতে চান। রিচার মা আজ ছোট মেয়ের জন্য নিজের হাতে রান্না করছেন। মেয়ে নিরামিষ খেতে খেয়েছে, তাই রিচার পছন্দ অনুযায়ীই হয়েছে রান্না।  ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চিলি পনির বানিয়েছেন মা। থাকবে তাঁর প্রিয় মিষ্টিও। বাঘাযতীন পার্কের সংবর্ধনার পর রিচা যাবেন বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে। সেখানেই তিনি ক্রিকেট খেলতে যেতেন। 

বিশ্বজয়ী রিচা ঘোষকে সম্মান জানিয়েছে রাজ্য সরকার। তাঁকে পুলিশে চাকরি দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই শিলিগুড়ি পুলিশের উচ্চপদস্থ কর্তারা রিচার পরিবারের সঙ্গে কথা বলেছেন। রিচা ফিরলেই সই, তারপরেই চাকরিতে যোগদানের কথা জানানো হয়েছে। ছোটবেলা থেকেই পুলিশ বা সেনায় যোগদানের ইচ্ছা ছিল তাঁর। অবশেষে এই স্বপ্নও পূরণ হল রিচা ঘোষের।  

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর