আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেন্দ্রীয় সরকারকে চরম হুঁশিয়ারি বজরং-ভিনেশদের, ২১ মে-র পর দেশজুড়ে আন্দোলন

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ কয়েকদিন হয়ে গেল যন্তর-মন্তরের সামনে কুস্তিগীরদের আন্দোলন চলছে। এখনও অবধি তাঁরা তাঁদের সিদ্ধান্তে অনড়। এরই মাঝে কুস্তিগীররা বুধবার কেন্দ্রীয় সরকারকে একপ্রকার হুঁশিয়ারি দিয়েছে। তাঁদের পক্ষ থেকে বলা হয়েছে আগামী ২১ মে পর্যন্ত বজরং-ভিনেশরা শেষ সময়সীমা দিচ্ছেন কেন্দ্রীয় সরকারকে। তারপরই তাঁরা সারা দেশজুড়ে আন্দোলন করবেন।

বুধবার কুস্তিগীরদের ধর্না মঞ্চে গিয়ে আন্দোলনরত কুস্তিগীর পাশে দাঁড়িয়ে তাঁদের আন্দোলনকে যাতে গোটা দেশবাসী সমর্থন করেন তার জন্য আবেদন জানিয়েছেন নীরজ গোয়াট।

কেন্দ্রীয় সরকারে কুস্তিগীররা ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যে আন্দোলন করছেন তাতে কেন্দ্রীয় সরকার যাতে অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করে, তারজন্য সংসদের শিক্ষা দফতরের স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য বিবেক ঠাকুরের কাছেও অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া আন্দোলনরত কুস্তিগীরদের এই আন্দোলন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব এই ইস্যুটি গুরুত্ব সহকারে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন কেন্দ্রীয় ক্রীড়া দফতরের কাছে।

উল্লেখ্য, ইতিমধ্যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি অ্যাড হক প্যানেল গঠন করা হয় গত ২৭ এপ্রিল। সেই কমিটির প্রধান হিসেবে দায়িত্বে থাকছেন দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। এবং তাঁরাই নতুন কমিটির নির্বাচনের দায়িত্বে থাকবেন।

এই ব্যাপারে কেন্দ্রীয় ক্রীড়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছিল গত ২৪ এপ্রিল বলা হয়েছিল আগামী ৭ মে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন পরিচালনা করবেন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে গঠিত অ্যাড হক কমিটি। এবং ৪৫ দিনের মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

এখন দেখা যাক কুস্তিগীররা যেভাবে তাঁদের আন্দোলনকে দীর্ঘায়িত করছেন, তাতে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে এরপর কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই নজর থাকবে সকলের।

Published by:

Share Link:

More Releted News:

একাই টানলেন দলকে, রুতুরাজের ব্যাটে ভর করে গুজরাতকে ১৫৯ রানের লক্ষ্য দিল চেন্নাই

কেমন রয়েছে শরীর, বড় আপডেট দিলেন ক্যাচ ধরতে গিয়ে আহত দিল্লি তারকা পেসার এনগিডি

বয়সকে ‘ডোন্ট কেয়ার’, ৪১-এও সেরা ফর্মে, রোনাল্ডোর ফিটনেসের আসল রহস্য কী?

ফিট হলেও ‘ইচ্ছাকৃতভাবে’ চেন্নাই শিবিরে যোগ দিচ্ছেন না ধোনি? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

জয়পুরে ভিড়ের মধ্যে অভিষেক শর্মার হাত ধরে টানাটানি মহিলা ভক্তের, ক্ষুব্ধ নেটমহল

মাঠে আহত বৈভব, পরবর্তী ম্যাচ থেকে ছিটকে যাবেন? যা জানালেন রাজস্থানের কোচ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ