Loading live market data...
Loading active stocks...
Connecting...

ফিরে দেখা ২০২৫: দেশের ক্রীড়াবিদদের আট অনন্য নজির

Share:

নিজস্ব প্রতিনিধি: খেলার দুনিয়ায় ২০২৫ সালে সত্যি খেল দেখিয়েছে ভারত। পুরুষ হোক বা মহিলারা লড়াই করে ছিনিয়ে নিয়েছে সেরার শিরোপা। ভারতের মেয়েরাও জিতেছে বিশ্বকাপ। ২০২৫-এ খেলাধুলোর জগতে একাধিক স্মরণীয় ঘটনা ঘটেছে। দেখে নিন একনজরে কি কি হল…

হরমন-স্মৃতিদের বিশ্বকাপ জয়

খেলাধুলোর আঙিনায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারত কন্যাদের বিশ্বজয়ের কাহিনী। তবু সমস্ত বাধাকে উড়িয়ে ভারতের ইতিহাসে প্রথমবার দেশের মাটিতে বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা ক্রিকেট বাহিনী। জেমাইমা রদ্রিগেজ, হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, রিচা ঘোষদের খেলায় আপ্লুত গোটা দেশ। আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে দুর্দান্ত জয়ে কাপ জিতে নিয়েছে ‘উইমেন ইন ব্লু’।

প্রথম মহিলা টি-টোয়েন্টি ব্লাইন্ড ওয়ার্ল্ড কাপ

শ্রীলঙ্কায় প্রথমবারের মতো প্রথম মহিলা টি-টোয়েন্টি ব্লাইন্ড ওয়ার্ল্ড কাপ জিতে ভারত ইতিহাস তৈরি করেছে। ফাইনালে নেপালকে সাত উইকেটে হারিয়েছে। খেলাটি কলম্বোর পি সারা ওভালে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারত দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছিল। নেপালকে ৫ উইকেটে ১১৪ রানে সীমাবদ্ধ রাখার পর, ভারতীয় দল সহজেই লক্ষ্য তাড়া করে, ১২.১ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ট্রফি তুলে নেয়।

এশিয়া কাপ জয়

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতে নিয়েছে সূর্যকুমার যাদবরা। তবে এশিয়া কাপ জিতে ট্রফি ছাড়াই উল্লাস করেছেন ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা। কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেননি সূর্যরা। তারপরেই ভারতীয় ক্রিকেটারদের ট্রফি ও মেডেল নিয়ে নিজের হোটেলের ঘরে চলে যান নকভি। তবে ছোটদের এশিয়াকাপে পাকিস্তানের কাছে হেরেছে ভারত।

চ্যাম্পিয়নস ট্রফি জয়

দুবাইয়ের মাঠে ২৫ বছর পর নিউ জিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রোহিত-কোহলিরা। ভারতের অধিনায়ক হিসাবে আরও একটি আইসিসি ট্রফি জিতেছেন রোহিত। ২০২৫-এ ভারতীয় ক্রিকেটাররা বুঝিয়ে দিয়েছে তাঁরা অপ্রতিরোধ্য । ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে তিনবারের চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

নীরজের জয়

২০২৫ প্যারিস ডায়মন্ড লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের সোনার ছেলে অর্থাৎ জ্যাভেলিন স্টার নীরজ চোপড়া। প্রথম স্থান অর্জন করে জয় করেছেন সোনার পদক। ২০ জুন নীরজ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জার্মানির জুলিয়ান ওয়েবারকে পরাস্ত করে সোনা ছিনিয়ে নেন।

গুকেশের সাফল্য

গুকেশ পেয়েছেন ধ্যানচাঁদ খেলরত্ন সম্মান। তিনি এলিট টুর্নামেন্টে দাপট দেখিয়েছেন। নরওয়ে চেসে হারিয়েছেন দুনিয়ার এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে। এটাই সাম্প্রতিক সময়ে দাবা-বিশ্বের সবচেয়ে আলোচিত মুহূর্ত। ইতিহাসের কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়নের সাফল্যে গর্বিত গোটা দেশ। ষষ্ঠ রাউন্ডে গুকেশ কার্লসেনকে পরাজিত করেন। আন্তর্জাতিক মঞ্চে গুকেশের দক্ষতাও ফের প্রকাশ্যে।

শুটিংয়ে  সম্রাট  রানার সাফল্য

আইএসএসএফ বিশ্বচ্যাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ইতিহাস গড়েছেন সম্রাট রানা। তিনি দেশের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন। পেয়েছেন দলগত সোনা, মিক্সড-টিম রুপো।  বছরের শুরুতে বিশ্বকাপ ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেননি সম্রাট। তবু মনোবল হারাননি। .

তাইওয়ান অ্যাথলেটিক্স   ভারতের সাফল্য 

ভারত  ২০২৫ সালের তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেনে দারুণ পারফর্ম করেছে। ১৬টি পদক (১২টি সোনা, ৩টি রুপো, ১টি ব্রোঞ্জ) জিতে পদক তালিকায় শীর্ষে ছিল। আন্নু রানী, পূজা, কৃষণ কুমার, শাইলি সিং, অ্যান্সি সোজান প্রমুখ ক্রীড়াবিদরা দুর্দান্ত খেলেছে।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের