রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ অনেকটাই কমল, তবে বেড়েছে দৈনিক মৃত্যু

গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন এক হাজার ৯৪ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: উদ্বেগ কাটিয়ে ফিরছে স্বস্তি। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ (Daily Case) আগের দিনের চেয়ে অনেকটাই নিম্নমুখী। নতুন করে আক্রান্তের সংখ্যা এগারোশর কাছাকাছি। তবে দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও করোনার ছোবলে মৃত্যু (Covid Death) আগের দিনের চেয়া বৃদ্ধি পেয়েছে। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন সাত জন। নমুনা পরীক্ষার (Sample Test) তুলনায় শনাক্তের হার অবশ্য আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা ২৩ হাজারের গণ্ডির নিচে নেমেছে।

সোমবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। ৮ হাজার ৬৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৫ শতাংশ। নতুন করে এক হাজার ৯৪ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ৮৬ হাজার ৪৮৩ জন। একই সময়ে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন সাত জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৩২৭ জন।’

দৈনিক সংক্রমণের পাশাপাশি স্বস্তি দিয়েছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার হার বেশি। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৪৫৯ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ২০ লাখ ৪২ হাজার ৪৯৯ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৮৯ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ১৬০০-র বেশি। যার ফলে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২২ হাজার ৬৫৭ জনে।’

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা