কমে গিয়েও ফের বাড়ল তাপমাত্রা, জানুন ছুটির দিনে শীতের আমেজ থাকবে কতটা

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার বেশকিছুটা পারদ পতন হয়েছিল। রাজ্যজুড়ে ছিল ঠাণ্ডার আমেজ। কিন্তু ছুটির দিন রবিবারে ফের কিছুটা বাড়ল তাপমাত্রা। এতেই বঙ্গবাসী চিন্তায় পড়েছে তাহলে কি আর শীতের আমেজ চলতি বছরে উপভোগ করা হবে না? তবে আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে চিন্তার কিছু নেই শীতের আমেজে সামান্য কমলেও তাপমাত্রা বৃদ্ধি হবে না। আপাতত আবহাওয়ার বিরাট কিছু পরিবর্তনের সম্ভাবনা নেই এই মুহূর্তে।

আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুসারে রবিবার ভোরে কলকাতার তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। তবে শনিবার এই তাপমাত্রা ছিল সামান্য কিছুটা কম। অর্থাৎ রবিবার হালকা বেড়েছে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে রাজ্যে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে কুয়াশা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট অব্যহত রয়েছে। ১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।

পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েক দিন ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসয়ের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। কুয়াশার দাপট বেশি থাকবে বাঁকুড়া এবং পুরুলিয়াতে। তবে ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা জারি করা হয়নি। উত্তুরে হাওয়া দেওয়ায় শীতের আমেজ বজায় থাকবে। দুই বঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ পতনের সম্ভাবনা রয়েছে।

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড