ডিজিটাল যুগেও অম্লান ১৫০ বছরের পুরনো বাঁকুড়ার বন্ধু পাতানোর উৎসব

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বুকে(Bengal Empire) শাসনকারী বহু রাজা, জমিদার এবং নায়েবরা বিভিন্ন সময়ে নিজেদের মহৎ কাজের মধ্য দিয়ে রেখে গিয়েছেন দূরদর্শিতার ছাপ যা ভবিষ্যত প্রজন্মের কাছে সগর্বে উদাহরণ স্বরূপ তুলে ধরা যায়। প্রায় ১৫০ বছরের প্রাচীন ‘সয়লা’ উৎসবের(150 years old Meeting Fair) আখ্যানের সূচনা এরকমই একটি ঘটনা থেকে। আজকের যুগে সাম্প্রদায়িক হানাহানি যেখানে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেখানে ‘সয়লা উৎসব’ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে একত্রিত হওয়ার উদযাপন। এটা শুধুই আনন্দ-ফূর্তির মিলন ক্ষেত্র। নেই কোনও হিংসা, জাতি বিদ্বেষ, মারামারি। ‘বিবিধের মাঝে দেখো মিলন মহান’ প্রকৃত অর্থেই যেন এই কবিতার লাইন বাঁকুড়া(Bankura District) জেলার ইন্দাস এলাকার ‘সয়েলা’(Soyla Mela) উৎসবের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। কিন্তু কবে, কিভাবে এবং কোন কারণে এই উৎসবের সূচনা? সেই কাহিনী আরও চমকপ্রদ।

জানা যায়, তৎকালীন সময়ে এই এলাকায় বর্ণভেদ প্রথার ব্যাপক প্রচলন ছিল। ফলে স্বাভাবিকভাবেই নিপীড়িত হতেন তথাকথিত নীচু শ্রেণীর মানুষরা। হিন্দু-মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা ছিল উপরি বিশৃঙ্খলা। যার জেরে এলাকায় অশান্তি লেগেই থাকত। সেই আবহে বর্ধমানের রাজার অধীনস্থ এক সজ্জন নায়েব এলাকায় খাজনা আদায় করতে এসে এই সমস্যার কথা জানতে পারেন এবং পরিস্থিতির গভীরতা বুঝতে পেরে অত্যন্ত ব্যথিত হন।

এরপরই তিনি সর্বধর্মের মানুষকে একত্রিত করার জন্য বের করলেন এক অভিনব পন্থা। এলাকার বিভিন্ন পুজোয় সব ধর্মের মানুষের অংশগ্রহণ করার বিষয়ে তিনি উদ্যোগ নেন। সেই থেকে বর্ধমান-বাঁকুড়া সীমান্তবর্তী এলাকা ইন্দাসে নির্দিষ্ট সময়ের ব্যবধানে আরম্ভ হয় সর্বধর্মের মিলন মেলা। যার নাম সহেলা মেলা (আঞ্চলিক চলতি ভাষায় ‘সয়েলা মেলা’) যার অর্থ বন্ধুত্ব উৎযাপনের মিলন ক্ষেত্র।

এই উৎসব ইন্দাসের বিভিন্ন অঞ্চলে স্থানভেদে ৪,৫,৭,৯,১২ বছর অন্তর হয়। এই মেলার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করতে কোনওরকম কসুর করেন না এলাকাবাসীরা। সয়লার প্রস্তুতি শুরু হয় এক মাস আগে থেকে। বাঁকুড়ার বুকে দুর্গাপুজোর প্রাক-প্রস্তুতির থেকে কোনও অংশে কম নয় এই উৎসব। প্রথা অনুযায়ী, গ্রামের সমস্ত দেবদেবীদের মন্দিরে গিয়ে পান, সুপারি, গোটা হলুদ দিয়ে দেবতাদের আনুষ্ঠানিকভাবে নিমন্ত্রণ জানানো হয়। স্থানীয় ভাষায় এই লোকাচারের নাম ‘গোয়া চালানো’।

এই উৎসবে জাতি, ধর্ম নির্বিশেষে অংশগ্রহণকারী প্রত্যেকে তাঁদের পছন্দের বন্ধুকে মাল্যদান করেন, কপালে চন্দন অথবা সিঁদুরের টিপ পরিয়ে দেন, বরণ ডালা দিয়ে একে অপরকে বরণ করে নেন। তবে পুরুষরা শুধুমাত্র পুরুষদের এবং নারীরা শুধুমাত্র নারীদেরই বন্ধু হিসেবে গ্রহণ করতে‌ পারেন, কারণ এই উৎসব বন্ধুত্ব উৎযাপনের উৎসব। সম্প্রীতির এই উৎসবে হিন্দু ও মুসলিম উভয় ধর্মের মানুষদেরই অংশগ্রহণ করতে দেখা যায়।

পাঁচ বছর আগে অর্থাৎ ২০১৯ সালে এই একই সময়ে ইন্দাস ব্লকের আকুই গ্রামে ‘সয়লা’র মেলা বসেছিল। পাঁচ বছর পর এবারের উৎসবের দিনক্ষণও হুবহু মিলে গিয়েছে। স্বাভাবিকভাবেই বন্ধুত্বের মিলন উৎসবে মেতে উঠলেন এলাকাবাসীরা। সয়লার দিন আকুই সংলগ্ন মনসা মন্দির থেকে শোভাযাত্রা সহকারে পূজ্য দেবদেবী ও তাঁর সহচরদের আকুই স্কুল মাঠের স্থায়ী মঞ্চে নিয়ে আসা হয়। পালিত হয় বিশেষ পুজো। শুধু এই উৎসব দেখতেই স্থানীয়দের বাড়িতে ভিড় করেন আত্মীয়-পরিজনরা। তাই গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী ‘সয়েলা মেলা’ প্রকৃত অর্থেই এক মিলন মেলা।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২