গায়ে হলুদের পরেই উদ্ধার পাত্রীর ঝুলন্ত দেহ, উঠেছে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শেষ বিয়ের প্রস্তুতি। তার আগের রাতেই উদ্ধার হল পাত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে নদিয়ার রাধানগর এলাকায়।  শুক্রবার উদ্ধার হয় পাত্রীর দেহ। স্থানীয় সূত্রে খবর, মৃতার বয়স মাত্র ১৭। বিয়ের বয়স  তাঁর এখন হয়নি । তবুও পরিবারের তরফ থেকে নেওয়া  হয়েছিল বিয়ের প্রস্তুতি।

স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, নাবালিকার মা কয়েকদিন আগে মারা যান। এরপর বাবা দ্বিতীয়বার বিয়ে করে। সৎ  মা ওই নাবালিকার ওপর অত্যাচার চালাত। অল্প বয়সে মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। বৃহস্পতিবার গায়ে হলুদ হয়েছিল নাবালিকার। শুক্রবার ছিল বিয়ে। তারআগেই রহস্যজনক ভাবে মৃত্যু হয় পাত্রীর। তবে এই নিয়ে এখন পর্যন্ত মৃতার পরিবারের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগ উঠেছে, নাবালিকার দেহ জোরকরে কবর দেওয়ার চেষ্টা করছিল পরিবার। আর তখন স্থানীয়রা দেহ আটকে রেখে স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করে আসে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নাবালিকা আত্মহত্যা করেছে। তবে এখন পর্যন্ত তাঁর মৃত্যু নিয়ে সঠিক কারণ জানা যায়নি। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এক নাবালিকার দেহ কবর দেওয়ার চেষ্টা হচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ আসে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। তবে  এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করেনি পুলিশ। জোর কদমে শুরু হয়েছে তদন্ত।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান