এই মুহূর্তে

চড়ছে পারদ! ফেব্রুয়ারিতেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে আর শীতের আমেজ নেই বললেই চলে। ক্রমশই চড়ছে পারদ। ভোরের দিকে অল্প ঠাণ্ডা থাকলেও ফ্যান ছাড়া  চলা যাচ্ছে না। বসন্তে গরমের আমেজ বেশ।  রোদের তেজে ফেব্রুয়ারিতেই গলদঘর্ম অবস্থা। এখনই এই অবস্থা হলে আগামীদিনে কি হতে চলেছে তা ভেবেই অনেকে ভয় পাচ্ছেন। হাওয়া অফিসও ঠাণ্ডা নিয়ে খুব একটা সুখবর শোনাচ্ছে না। দিনে দিনে তাপমাত্রা বাড়বে। আবহাওয়া দফতর জানিয়েছে ফেব্রুয়ারিতে কলকাতার তাপমাত্রা  ৩১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা। চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা সর্বনিম্ন ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। 

 আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষদিকে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের বেলায় শীতের আর দেখাই পাওয়া যাবে না।  বৃহস্পতিবার থেকেই বাড়বে দক্ষিণবঙ্গের  সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা।  বাড়বে রোদের তেজও। শহরের রাতের তাপমাত্রা ফের ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রাতের তাপমাত্রা আপাতত ১৪ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রির মধ্যেই থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে কোচবিহার ও জলপাইগুড়িতে এখনও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১২ ডিগ্রির মধ্যে। 

আরও পড়ুন: ভাঙড়ে পিচ রাস্তার মেরামতির কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ, গুরুতর আহত ৪ শিশু

হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও বুধবার ও  বৃহস্পতিবার সিকিম ও দার্জিলিং জেলার পার্বত্য অঞ্চলে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। যা মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে ।  যা শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে।  যদিও এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পড়বে না বাংলায়।  তাই চলতি সপ্তাহে বাংলার কোনও জেলাতেই বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিত্যক্ত ট্রাফিক বুথে পড়ে রয়েছে ভবঘুরের নিথর দেহ, চাঞ্চল্য ধূপগুড়িতে

‘‌আমার সিঙ্গুর–নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে’‌, কেন বললেন মুখ্যমন্ত্রী?‌

‘ভুতেদের’ লম্বা লাইন মালদার জেলাশাসক দফতরে

ভাটপাড়ায় গঙ্গায় তলিয়ে যাওয়া আরও ৩ জনের মৃতদেহ উদ্ধার করল এনডিএফ

মমতার ধর্নামঞ্চে রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট, কী বললেন?‌ উপস্থিত প্রতীকও

বড়ঞায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র রথ আটকানো নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte