এই মুহূর্তে

ভাঙড়ে পিচ রাস্তার মেরামতির কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ, গুরুতর আহত ৪ শিশু

নিজস্ব প্রতিনিধি ভাঙড়: ভাঙড়ের খরগাছি চাঁদপুর এলাকায় পিচ রাস্তায় মেরামতির কাজ চলাকালীন কেমিক্যাল ভর্তি একটি ড্রাম বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হয়েছে চারজন শিশু। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চারজন শিশুর মধ্যে একজনের অবস্থা খুব গুরুতর। তিনজন শিশুকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিস্ফোরণের দরুন একটি দোকান ও গাছে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা মেরামতির জন্য রাস্তার ধারে কেমিক্যাল ভর্তি ড্রাম রাখা ছিল। হঠাৎ সেই ড্রামটি বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই পাশের একটি দোকানে আগুন ধরে যায়। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা চারজন শিশুর গায়েও আগুন লেগে যায়। তাদের শরীরের বিভিন্ন অংশে মারাত্মক দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত শিশুদের উদ্ধার করে প্রথমে নলমুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার বাঙ্গুর হাসপাতাল-এ (Bhangur Hospital)রেফার করা হয়। একজনের চিকিৎসা নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চলছে বলে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত হন ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ, ভাঙড় থানার(Bhangar P.S.) বিশাল পুলিশ বাহিনী এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা(MLA Sauqat Molla)।বিধায়ক শওকত মোল্লা জানান, জেলা পরিষদের কোটায় রাস্তা মেরামতির কাজ চলছিল। রাস্তার পাশে রাখা কেমিক্যাল ভর্তি ড্রামটি কোনওভাবে ছিদ্র হয়ে যায় অথবা সেখানে বিড়ির আগুন পড়ে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। তিনি আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার কথা জানান। যে ড্রামটিতে বিস্ফোরণ হয়েছে তা পরীক্ষার জন্য বুধবার ঘটনাস্থলে যাবে ফরেনসিক টিম।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোথায় কোথায় মোতায়েন হবে?

‘‌মৃত্যু পর্যন্ত মমতার পাশে থাকব’‌, ধর্নামঞ্চে আক্রমণ শানালেন জয় গোস্বামী

মহিষাদলে ২ স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, ধরা পরলে গণপ্রহার, উদ্ধার করল পুলিশ

ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

পরিত্যক্ত ট্রাফিক বুথে পড়ে রয়েছে ভবঘুরের নিথর দেহ, চাঞ্চল্য ধূপগুড়িতে

‘‌আমার সিঙ্গুর–নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে’‌, কেন বললেন মুখ্যমন্ত্রী?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 4 - 1
Goals
Goal By Jamie Maclaren 14' & 24'
Live Score 4 - 1
Match Status
Loading...
Powered by Ei Muhurte