চলন্ত ট্রেনে সন্তানের জন্ম দিলেন প্রসূতি, সাহায্যের হাত বাড়াল রেল

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, রাখে হরি মারে কে। যার জন্য এই পৃথিবীতে ঠিক যতটুকু প্রাপ্য ঠিক ততটুকুই মিলবে। যার যেখানে জন্ম হওয়ার সেখানেই হবে, কেউ আটকাতে পারবে না। তেমনটাই যেন হল, চলন্ত ট্রেনে জন্ম নিল শিশু। শুনে অবাক লাগলেও এই ঘটনা সত্য সর্বাংশে। চলন্ত এক্সপ্রেস ট্রেনে সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের হিজলি স্টেশনে ১৮৪১৯ পুরী-জয়নগর এক্সপ্রেস ট্রেনে। 

পুরী-জয়নগর এক্সপ্রেস অত্যন্ত পরিচিত একটি দ্রুত গতির ট্রেন। প্রতি বৃহস্পতিবার ওড়িষার পুরী থেকে বিহারের জয়নগর স্টেশন পর্যন্ত যায় ট্রেনটি। ওই ট্রেনেই কটক থেকে সমস্তিপুর যাচ্ছিলেন রানী কুমারী নামে এক প্রসূতি ও তাঁর পরিবার। তাঁরা আবার বিহারের দাঁড়ভাঙা এলাকার হাথৌড়ির বাসিন্দা। বৃহস্পতিবার বাড়ি যাওয়ার জন্যই ট্রেনে চেপেছিলেন সকলে।

এদিকে চলন্ত ট্রেনেই ১৯ বছর বয়সী ওই প্রসূতির প্রসব যন্ত্রণা শুরু হয়। আচমকা যন্ত্রণা শুরু হওয়ায় প্রথমে সকলে হকচকিয়ে যান ঠিকই। তারপর সহযাত্রীদের সহায়তায় প্রসব করেন তরুণী। ট্রেনের মধ্যেই এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এরপর হিজলি স্টেশনে এসে ট্রেন দাঁড়ালে খবর দেওয়া হয় আরপিএফ, জিআরপি। তারাই যোগাযোগ করে রেলের উচ্চপদস্থ কর্তৃপক্ষর সঙ্গে। তড়িঘড়ি ছুটে আসেন রেলকর্মীরা, তারপর মা ও সদ্যজাতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রসূতির স্বামী জানিয়েছেন যে মা ও শিশু সন্তান উভয়কেই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।  দুজনেই এখন হাসপাতালে চিকিৎসাধীন। পর্যবেকশণের জন্য রাখা হয়েছে মা মেয়েকে। তবে দুজনেই ভভাল রয়েছে। 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২