বাংলাদেশে ওসমান হাদিকে খুনের ঘটনায় গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ : বাংলাদেশে ওসমান হাদিকে (Osman Hadi) খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বনগাঁ সীমান্ত থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হােসন।

জানা গিয়েছে, গত বছর ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন ওসমান হাদি। বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলনের নেতা ছিলেন তিনি। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুর। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই মৃত্যু হয় হাদির। তারপরেই বাংলাদেশে নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ে। হাদির মৃত্যুতে শোক জানিয়েছিল ঢাকা। কিন্তু তাঁকে কে বা কারা গুলি করেছিল তাদের ধরতে পারা যাচ্ছিল না। অবশেষে বনগাঁ সীমান্ত থেকে তাদের গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বাংলার এসটিএফের সাহায্যে ধরা পড়েছে অভিযুক্তরা। এই  গ্রেফতারি বড় সাফল্য বলে মনে করছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃত ফয়সল করিমের একটি ভিডিও নিয়ে জল্পনা ছড়িয়েছিল। তার সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে। সেই ভিডিওতে দুবাইতে থাকার কথা জানিয়েছিল সে। তবে হাদি হত্যার সঙ্গে সে জড়িত নয় বলেও জানিয়েছিল। 

পুলিশ সূত্রে খবর, অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল তারা। সেই কারণে প্রথমে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সন্দেহ হয়। তারপরেই তাদের গ্রেফতার করা হয়েছে। হাদির মৃত্যুর পরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। বিভিন্ন জায়গায় ভাঙচুর, তাণ্ডব, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। দুমাসের  বেশি সময় পরে অবশেষে বনগাঁ সীমান্ত থেকেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। পুলিশের সতর্ক নজর এড়িয়ে বাংলাতে এসে থাকতে পারেনি তারা। এতদিন তারা কোথায় লুকিয়েছিল সেই বিষয়ে খোঁজ খবর চলছে। 

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা