এই মুহূর্তে

২২ বছর আগে দুই বাংলাদেশি ভুয়ো বাবা সাজিয়ে মঙ্গলকোটে নাম তোলেন,বাবা ও ছেলের বয়সের ব্যবধান ‘৫’

নিজস্ব প্রতিনিধি, মঙ্গলকোট: ভোটার তালিকায় পিতা পুত্রের বয়সের ফারাক দেখে চক্ষু চড়ক গাছ নির্বাচন কমিশনের। পূর্ব বর্ধমান জেলার মঙ্গল কোটের ১৭৫ নম্বর বুথের তালিকায় এক ব্যক্তি ও তার দুই ছেলের বয়সের ব্যবধান চার ও পাঁচ বছর। কি করে হল? দুই ভাইয়ের প্রকৃত বাবা ওই ব্যক্তির নন বলে জানতে পেরেছে কমিশন। মঙ্গলকোট ব্লকের শীতল গ্রাম(Sital Village) এলাকার ১৭৫ নম্বর বুটের ভোটার তালিকা অনুযায়ী ৪৩৪ নম্বর এ রয়েছে ফরজ মাঝির নাম। যার বয়স ৬৩ বছর। অথচ পরের ক্রমিক সংখ্যা অর্থাৎ ৪৩৫ এবং ৪ ৩৭ নম্বরের রয়েছে লক্ষ্মী মাঝি ৫৯ বছর এবং সাগর মাঝি ৫৮ বছরের নাম। ভোটার তালিকায় তাদের সরোজ মাঝির(Saroj Majhi) দুই ছেলে হিসেবে দেখানো হয়েছে। অথচ বাবা ও ছেলেদের বয়সের মধ্যে পার্থক্য মাত্র চার থেকে পাঁচ বছর। কি করে এমন হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তে উঠে এসেছে ২২ বছর আগে বাংলাদেশ থেকে বাম আমলে লক্ষী  ও সাগর মাঝি (Laxmi Majhi And Sagar Majhi)অর্থাৎ এই দুই ভাই শীতল গ্রামে এসে বসবাস শুরু করেছিলেন।

২০০৬ সালে তাদের ভোটার তালিকায় নাম ওঠে বাম জামানায় সেই সময় গ্রামের বাসিন্দা সরোজ মাঝিকে বাবা দেখিয়ে তাদের নাম নথিভুক্ত করা হয় আর সেই থেকেই বয়স সংক্রান্ত ভুল রয়ে গিয়েছে সেখানে সরোজ মাঝির প্রকৃত ছেলে অনুপ মাঝির অভিযোগ আমার বাবাকে ভুয়ো বাবা সাজিয়ে বাংলাদেশের নাগরিক লক্ষ্মী ও সাগর মাঝি ভোটার তালিকায় নিজেদের নাম তুলেছে। সম্প্রতি এস আই আর ফরম পূরণের সময় বিষয়টি সামনে আসে কাটোয়ার মহকুমা শাসক জানিয়েছেন, গোটা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে লক্ষ্মী ও সাগর তাদের পরিবার এসআইআর ফর্ম ইতিমধ্যে জমা দিয়েছেন ।তবে তাদের হিয়ারিংয়ের ডাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে দুটি পরিবারের কাছে ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড ,রেশন কার্ড, প্যান কার্ড সবই রয়েছে। তারা সকলেই সমস্ত রকম সরকারি সুবিধা পান যদিও ভুল ভাইয়ের পরিবার শিকার করেছে তাদের প্রকৃত বাবার নন এবং বাংলাদেশ থেকে এখানে এসে তারা বসবাস করছেন। সরোজ মাঝি নিজেও দাবি করেছেন, লক্ষ্মী ও সাগর তার ছেলে নন।

বাংলাদেশ থেকে আসার পর স্থানীয় সিপিএম নেতার কথাতেই তাকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলা হয়েছিল। এতদিন পর বয়সে গরমিল ধরা পড়ার বিষয়টি সামনে এসেছে এখন সংশোধনের সহযোগিতা করতে প্রস্তুত তিনি বলে জানিয়েছেন। স্থানীয় সিপিএম নেতা রবিকাশ বটব্যাল (Rabikash Batabal)জানিয়েছেন, বাম আমলে স্থানীয় স্তরে এসআইআর ফর্ম ফিলাপ করা হয়েছিল। দলের তরফে সরাসরি কিছু করা হয়নি। কি কেন গরমিল তা তৎকালীন নেতৃত্ব বলতে পারবে। তৃণমূল নেতা জ্যোতির্ময় হাজরা বলেন, বামফ্রন্ট ভোটব্যাঙ্ক বাড়ানোর জন্য যাচাই না করে নাম তুলেছিল। বাবা ছেলের এমন বয়সের ফারাক কোনভাবেই সম্ভব নয়। যাদের আমলে নাম নথিভুক্ত হয়েছে তাদের দায় নিতে হবে। এই ঘটনায় সমালোচনায় সরব হয়েছে বিজেপি । বিজেপি’ র স্থানীয় নেতা ভাস্কর হাজরা জানিয়েছেন, ভোট ব্যাংকের স্বার্থে আগে সিপিএম এবং এখন বর্তমান শাসক দল তৃণমূল একইভাবে ভোট তালিকা ব্যবহার করছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এসআইআর শুনানিতে নথি জমা দিয়েও মিলছে না রসিদ, জাতীয় ভোটার দিবসে উঠছে অভিযোগ

কর্তব্যে অবিচল! নিজেকেই SIR শুনানির নোটিশ ধরালেন ‘সেরা’র তকমা পাওয়া BLO

নির্বাচনে জিতেও উন্নয়নে ব্যর্থ কেন?‌ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আলিপুরদুয়ারবাসী

TMC সমর্থকদের বাদ দেওয়ার চেষ্টা, শুনানির নোটিশ পেয়ে ফুঁসে উঠলেন দেবাংশু

সাবধান! UPI ট্রান্সফারে লুকিয়ে বিপদ, রেলযাত্রীকে ঠকাবার নয়া কায়দা প্রতারকদের

ভোটার তালিকা সংশোধনে প্রযুক্তি ব্যর্থ? বাড়ছে কমিশনের চিন্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ